সিএমপির কর্ণফুলী থানা পুলিশের অভিযান: মামুনুর হত্যায় যাবজ্জীবন সাজাপ্রাপ্ত আসামি সুমন গ্রেপ্তার

Oplus_131072
thai foods

খাসখবর প্রতিবেদক, চট্টগ্রাম ডেস্ক: চট্টগ্রামের কর্ণফুলী থানা ছাত্রলীগকর্মী মামুনুর রশিদ সাগর হত্যা মামলায় যাবজ্জীবন কারাদণ্ডপ্রাপ্ত পলাতক আসামি এস এম আশরাফুল আলম সুমনকে গ্রেপ্তার করেছে পুলিশ।

thai foods

সোমবার (২৩ নভেম্বর) চট্টগ্রাম নগরীর ২ নম্বর গেট এলাকা থেকে তাঁকে গ্রেপ্তার করা হয়।

গ্রেপ্তার আশরাফুল আলম সুমন, কর্ণফুলী উপজেলার বড়উঠান ইউনিয়নের ৬ নম্বর ওয়ার্ডের শাহমীরপুর জমাদারপাড়া এলাকার বাসিন্দা শামসুল আলমের ছেলে।

পুলিশ জানায়, ২০১৮ সালের ২৬ সেপ্টেম্বর রাতে বড়উঠান ইউনিয়নের শাহমীরপুর এলাকায় আধিপত্য বিস্তার ও পূর্বশত্রুতার জেরে মামুনুর রশিদ সাগরকে ধারালো অস্ত্র দিয়ে কুপিয়ে হত্যা করা হয়।

এ ঘটনায় তাঁর সঙ্গে থাকা আবদুল আজিজ নামের আরও এক ছাত্রলীগকর্মী গুরুতর আহত হন। হত্যাকাণ্ডের পর নিহত সাগরের বড় ভাই মোহাম্মদ ইয়াসিন বাদী হয়ে কর্ণফুলী থানায় একটি হত্যা মামলা করেন।

মামলার বিচার শেষে ২০২২ সালের ২০ এপ্রিল চট্টগ্রাম বিভাগীয় দ্রুত বিচার ট্রাইব্যুনালের বিচারক একেএম মোজাম্মেল হক রায় ঘোষণা করেন। রায়ে হত্যাকাণ্ডে সরাসরি জড়িত ও সহযোগিতার দায়ে সুমনসহ সাত আসামিকে যাবজ্জীবন কারাদণ্ড দেওয়া হয়।

একই সঙ্গে প্রত্যেককে ৫০ হাজার টাকা করে জরিমানা, অনাদায়ে আরও এক বছরের কারাদণ্ড দেওয়া হয়। রায় ঘোষণার পর থেকেই সুমন পলাতক ছিলেন।

কর্ণফুলী থানার অফিসার ইনচার্জ (ওসি) নূর আহমেদ গণমাধ্যমকে জানান, নির্ভরযোগ্য  তথ্যের ভিত্তিতে একটি বিশেষ টিম অভিযান চালিয়ে যাবজ্জীবন সাজাপ্রাপ্ত আসামি আশরাফুল আলম সুমনকে গ্রেপ্তার করেছে। আইনি প্রক্রিয়া শেষে তাকে আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে।

খখ/মো মি

আগেচট্টগ্রামের পটিয়া থানা পুলিশের অভিযান: চোরাই ৫টি ব্যাটারীসহ ১টি অটোভ্যান উদ্ধার, এক চোর গ্রেফতার