গাজায় হামাসের সঙ্গে যুদ্ধবিরতিতে রাজি হলো ইসরাইল

thai foods

খাসখবর আন্তর্জাতিক ডেস্কঃ অসংখ্য প্রাণ,অনেক ক্ষয়ক্ষতি পর অবশেষে যুদ্ধবিরতিতে সম্মত হলেন ইসরাইল-ফিলিস্তিন এই দুই দেশ।মিশরের মধ্যস্থতায় গাজায় হামাসের সঙ্গে যুদ্ধবিরতিতে রাজি হয় ইসরাইল।

thai foods

টানা ১১দিন গাজায় বিমান হামলার পর ইসরাইলের জাতীয় নিরাপত্তা বিষয়ক মন্ত্রিসভা কমিটি যুদ্ধবিরতিতে রাজি হলো। আজ(২১ মে) শুক্রবার থেকেই যুদ্ধবিরতি কার্যকর হবে।

ফিলিস্তিনের সশস্ত্র দল, গাজা, হামাস এবং ইসলামিক জিহাদ যুদ্ধবিরতিতে রাজি হয়েছে বলে বিসিসির এক প্রতিবেদনে বলা হয়েছে।

ইসরাইলের জাতীয় নিরাপত্তা বিষয়ক মন্ত্রিসভা কমিটির বিবৃতিতে বলা হয়েছে- মিশরের প্রস্তাবে তারা যুদ্ধবিরতিতে সম্মত। এই যুদ্ধবিরতি হবে পারিস্পরিক ও নিঃশর্ত ।

যুদ্ধবিরতির জন্য ইসরাইলের উপর ক্রমশ চাপ বাড়ছিল। এছাড়া আমেরিকার প্রেসিডেন্ট জো বাইডেন যুদ্ধবিরতিতে যাওয়ার জন্য ইসরাইলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহুকে বেশ কয়েকবার ফোন করেছেন।

যুদ্ধবিরতির সঙ্গে সংশ্লিষ্ট একটি সূত্র জানিয়েছে, ইসরাইল সামরিক অভিযান বন্ধ করে যুদ্ধবিরতিতে রাজি বলে মিসরকে জানায়। রাতে প্রধানমন্ত্রী নেতানিয়াহু তার জাতীয় নিরাপত্তা বিষয়ক মন্ত্রিসভা কমিটির সঙ্গে বৈঠক করেন। বৈঠকে তারা যুদ্ধবিরতিতে সম্মত হয়।

যুদ্ধবিরতি ২৪ ঘণ্টার মধ্যে কার্যকর হবে। অর্থাৎ আজ শুক্রবার থেকেই যুদ্ধবিরতি কার্যকর হবে। তবে ইসরাইলের পক্ষ থেকে বিষয়টি নিশ্চিত করা হয়নি।

১১ দিনে ইসরাইলি বিমান হামলা ও হামাসের রকেট হামলায় অন্তত ৬৫ শিশু, ৩৬ নারীসহ ২৩২ জনের প্রাণ গেছে। হামাস অবশ্য তার যোদ্ধাদের ক্ষয়ক্ষতির কোনো তথ্য প্রকাশ করেনি। আর ইসরাইলে দুই শিশুসহ ১২ জন নিহত হয়েছে বলে জানা গেছে।

খখ/মো মি

আগেকক্সবাজারের  রোহিঙ্গা ক্যাম্পে এক সপ্তাহের লকডাউন
পরে‘দুর্নীতি ও অপকর্মের বিরুদ্ধে সরকার নিজ দলেরও কাউকে ছাড় দিচ্ছে না’-ওবায়দুল কাদের