খাসখবর গ্রাম-গঞ্জ ডেস্ক➤অর্ধশতাধিক জুয়াড়ি ধরা পড়লো মদুনাঘাট তদন্ত কেন্দ্রের পুলিশের জালে। খবর ছিল, চট্টগ্রাম জেলার হাটহাজারী থানাধীন মদুনাঘাট নজুমিয়াহাট এলাকার একটি বাড়ীতে নিয়মিত জুয়ার বসে। যেই খবর সেই কাজ। খবর পেয়ে মদুনাঘাট তদন্ত কেন্দ্রের ইনচার্জ, পুলিশ পরিদর্শক মোঃ সোহরাওয়ার্দী উর্ধতন কর্মকর্তাদের পরামর্শ নেন এবং এলাকার আশেপাশে সোর্স নিয়োগ করেন। পরে তদন্ত কেন্দ্রের ইনচার্জ মোঃ সোহরাওয়ার্দীর নেতৃত্বে একটি বিশেষ টিম অভিযান চালায়।
২৯ জুন(বুধবার) রাতে শিকারপুর ইউনিয়নের নজুমিয়াহাট বাজারস্থ নজুমিয়া সওদাগরের বাড়ীতে তামিমের ভাড়াঘরে অভিযান চালিয়ে জুয়া খেলারত অবস্থায় ৫৬ জন জুয়াড়িকে গ্রেফতার এবং নগদ টাকা ও জুয়া খেলার সামগ্রী উদ্ধার করা হয়।
হাটহাজারী থানার অফিসার ইনচার্জ(ওসি) মো. রফিকুল ইসলাম বিষয়টি নিশ্চিত করেছেন।
মদুনাঘাট তদন্ত কেন্দ্রের ইনচার্জ, পুলিশ পরিদর্শক মোঃ সোহরাওয়ার্দী বলেন, পুলিশ সুপার স্যারের নির্দেশে, ওসি স্যারের পরামর্শে শিকারপুর ইউনিয়নের নজুমিয়াহাট বাজারস্থ নজুমিয়া সওদাগরের বাড়ীতে তামিমের ভাড়াঘরে অভিযান চালিয়ে জুয়া খেলারত অবস্থায় ৫৬ জন জুয়াড়িকে গ্রেফতার করি এবং তাদের কাছ থেকে নগদ টাকা ও জুয়া খেলার সামগ্রী উদ্ধার করি।
এদিকে আটককৃতদের আজ ১ জুন (বৃহস্পতিবার) আদালতে সোপর্দ করা হয়েছে।
খখ/মো মি


