সালমান শাহের স্ত্রী সামিরা বিয়ে করলেন ক্রিকেটার ইশতিয়াককে!

thai foods

খাসখবর বিনোদন ডেস্ক➤ এবার ক্রিকেটারকে বিয়ে করলেন সালমান শাহের স্ত্রী সামিরা। ঢালিউডের জনপ্রিয় অমর নায়ক সালমান শাহ’র স্ত্রী সামিরা। ১৯৯৬ সালের ৬ সেপ্টেম্বর সালমান শাহের মৃত্যুর পর স্ত্রী সামিরা বিয়ে করেন মোশতাক ওয়াইজকে। মোশতাক ওয়াইজ ছিলেন সালমানেরই বন্ধু।সেই বিয়ের দু’যুগ পূর্তির আগেই বিচ্ছেদের সুর বেজে উঠল। নতুন করে আবারও বিয়ে করেছেন সামিরা৷ ভেঙে গেলো মোশতাক-সামিরার সংসার। তাদের সংসারে এক পুত্র ও দুই কন্যা সন্তান রয়েছে।

thai foods

শনিবার (১৪ আগস্ট) রাতে খবরটি নিশ্চিত করেছেন সামিরার প্রাক্তন স্বামী মোশতাক।

গণমাধ্যমকে মোশতাক বলেন, ‘ঘটনাটি বেদনাদায়ক হলেও সত্যি৷ আজ থেকে দশ দিন আগে সামিরা বিয়ে করেছে৷ সামিরার সঙ্গে আমি সবসময় ছিলাম, ভবিষ্যতেও বন্ধু হয়ে থাকবো৷ এছাড়া এ বিচ্ছেদ আমাদের এক পুত্র ও দুই কন্যা সন্তানের উপর কোন প্রভাব ফেলবে না৷’

সামিরার নতুন স্বামী সাবেক ক্রিকেটার ও ক্রিকেট বিশ্লেষক ইশতিয়াক আহমেদ। গেল ১৫ জুলাই সামিরা ও ইশতিয়াকের দুই পরিবারের সদস্যদের উপস্থিতিতে তাদের বিয়ের আনুষ্ঠানিকতা সম্পন্ন হয়। বর্তমানে সামিরা ইশতিয়াকের বাসাতেই থাকছেন। তাদের তিন সন্তান সামিরার সঙ্গেই থাকেন। তারা শুক্রবার বাবার বাসায় যায়৷

বিয়ে প্রসঙ্গে সামিরা গণমাধ্যমকে বলেন, ‘সালমান শাহের স্ত্রী হিসেবে আমার পরিচয়ের বাইরে আমি একজন সাধারণ মানুষ, একজন নারী৷ অনেক চেষ্টার পরও মানুষ জীবনের অনেক পরিবর্তন আটকাতে পারে না। আমার জীবনেও পরিবর্তন এসেছে৷ আমি ও মোশতাক দুজনে এক হয়েই বিচ্ছেদের সিদ্ধান্ত নিয়েছি। আমার নতুন জীবন শুরুতেও তার শুভেচ্ছা পেয়েছি। আমাদের সন্তানরাও এই সিদ্ধান্তের সঙ্গে জড়িত ছিলো।’

খখ/মো মি

আগে১৫ আগস্ট, শোক ও হারানোর দিন আজ
পরেজাতীয় শোক দিবসঃ বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে প্রধানমন্ত্রীর শ্রদ্ধা