চট্টগ্রামে ২৭ মামলার আসামি কাজী মশিউর রহমান অস্ত্রসহ গ্রেফতার

thai foods

খাসখবর প্রতিনিধি, চট্টগ্রাম ডেস্ক➤চট্টগ্রাম জেলার সীতাকুন্ডে হত্যা ও ধর্ষণসহ ২৭ মামলার আসামি কাজী মশিউর রহমানকে (৬০) গ্রেফতার করেছে র‌্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র‌্যাব-৭)। এসময় তার কাছ থেকে ৫টি বিদেশী অস্ত্র ও গোলাবারুদ উদ্ধার করা হয়।

thai foods

রবিবার (৫ ডিসেম্বর) রাত ৯টায় সীতাকুন্ড উপজেলার জঙ্গল সলিমপুর এলাকা থেকে তাকে গ্রেফতার করা হয়। মশিউর খুলনা জেলার ফুলতলা থানার পায়গ্রামের মৃত কাজী গোলাম হাসানের ছেলে। সে বর্তমানে সীতাকুন্ডের ছিন্নমুল (জঙ্গল সলিমপুর) জাফরাবাদ এলাকায় বসবাস করেন।

বিষয়টি নিশ্চিত করে র‌্যাব-৭ এর সিনিয়র সহকারী পরিচালক (মিডিয়া) নিয়াজ মোহাম্মদ চপল বলেন, গোপন সংবাদের ভিত্তিতে গতকাল রাত ৯টায় সীতাকুন্ডে সলিমপুর এলাকায় অভিযান চালিয়ে মশিউর রহমানকে গ্রেফতার করা হয়।

এসময় তার কাছ থেকে ১ টি বিদেশী পিস্তল, ১টি ওয়ান শুটারগান, ২ টি এলজি, ১ টি দুইনলা বন্দুক, ১ টি ম্যাগাজিন এবং ১৩ রাউন্ড গুলি উদ্ধার করা হয়। তার বিরুদ্ধে চট্টগ্রামের বিভিন্ন থানায় খুন, ধর্ষন, অপহরণ ও জবর দখলসহ মোট ২৭টিরও বেশি মামলা রয়েছে। তাকে সীতাকুন্ড থানায় হস্তান্তর করা হয়েছে বলেও জানান তিনি।

এর আগে, গত ২৩ অক্টোবর ১৬টি অস্ত্র ও বিপুল পরিমান গোলাবারুদসহ সলিমপুর এলাকা থেকে র‌্যাবের হাতে গ্রেফতার হয়েছিলেন মশিউর। পরে ওই মামলায় দীর্ঘদিন জেল খেটে জামিনে মুক্তি পান মশিউর।

খখ/মো মি

আগে“বিএনপি ক্ষমতা দখলের যে দিবাস্বপ্ন দেখছে তা দুঃস্বপ্নে পরিণত হবে”-ওবায়দুল কাদের
পরে“ভারত ও রাশিয়ার মধ্যকার ঐতিহাসিক বন্ধুত্বের সম্পর্ক নতুন উচ্চতায় নিয়ে যাবো”-রাশিয়ার প্রেসিডেন্ট