বিজনেস ভিসায় ভারত ভ্রমণ বন্ধ ঘোষণা

thai foods

খাসখবর জাতীয় ডেস্ক➤ভারতীয় ইমিগ্রেশন কর্তৃপক্ষ সড়কপথে বিজনেস ভিসায় ভারত ভ্রমণ সাময়িক সময়ের জন্য বন্ধ করার ঘোষণা দিয়েছে।

thai foods

এর আগে বৃহস্পতিবার (৯ ডিসেম্বর ) বিকাল থেকে এয়ার রুটে যাত্রীদের বেনাপোল বন্দর দিয়ে যাতায়াত বন্ধ করা হয়।

শুক্রবার (১০ ডিসেম্বর ) সকাল থেকে ভারতের পেট্রাপোল ইমিগ্রেশন, বেনাপোল ইমিগ্রেশনকে বিজনেস ভিসা ও আকাশ পথের ভিসার যাত্রীদেরকে স্থলপথে না পাঠাতে অনুরোধ জানিয়েছে।

এদিকে হঠাৎ করে ভারতের পেট্রাপোল ইমিগ্রেশনের এমন সিদ্ধান্তে ভারতে ঢুকতে না পেরে তিন শতাধিক পাসপোর্ট যাত্রী ফিরে গেছেন। গতকাল বৃহস্পতিবার ৬১ জনকে ফেরত দেওয়া হয়।

যাত্রীরা জানান, চিকিৎসার জন্য ভারতে যেতে বাই রোডে ভিসার জন্য আবেদন করা হয়। কিন্তু তাদের বাই এয়ারের ভিসা দিয়েছে ভারতীয় দূতাবাস। এখন আর ভারতে ঢুকতে পারছেন না তারা।

জানা গেছে, বর্তমানে ঢাকা থেকে এয়ারে কলকাতা যেতে জনপ্রতি ২০ থেকে ২২ হাজার টাকা ভাড়া। এরপরও এক সপ্তাহ আগেও টিকিট পাওয়া যাচ্ছে না।

বেনাপোল ইমিগ্রেশন ওসি মোক্তার হোসেন গণমাধ্যমকে জানান,  হঠাৎ করে বিজনেস ভিসা ও বাই এয়ার ভিসায় যাত্রীরা ভারতে ঢুকতে পারছেন না।  তবে বাই রোড যাদের ভিসায় লেখা আছে মেডিকেল ভিসায় তারা যেতে পারছেন।

বেনাপোল ইমিগ্রেশন স্বাস্থ্য বিভাগের মেডিকেল অফিসার  আসাদুজ্জামান গণমাধ্যমকে জানান, ভারত থেকে ফিরতে ৪৮ ঘণ্টার  মধ্যে পরীক্ষা করোনা টেস্টের নেগিটিভ সনদ লাগছে। তবে যাদের করোনার ডাবল ডোজ টিকা গ্রহণ করা নেই তাদের বাড়িতে ফিরে ১৪ দিন হোম কোয়ারেন্টাইনে থাকতে হবে।  এ ছাড়া যাদের শরীরে করোনা উপসর্গ আছে তাদের র‌্যাপিড এন্টিজেন পরীক্ষা করা হচ্ছে।

গত মঙ্গলবার থেকে এ পর্যন্ত সন্দেহভাজন ৮ জনের শরীরের নমুনা পরীক্ষা করা হয়েছে। তবে তারা সবাই ছিল করোনা নেগেটিভ।

খখ/মো মি

আগেচট্টগ্রাম নগরীর নাছিরাবাদ হাউজিং সোসাইটির গেস্ট হাউজ থেকে ছাত্রলীগ নেতাসহ ৯ তরুন-তরুণী আটক
পরেমীরসরাই শিল্পনগরীতে মদের কারখানা, ১০হাজার লিটার মদ ও ৭ কোটি টাকার সরঞ্জাম উদ্ধার