খাসখবর প্রতিবেদক, চট্টগ্রাম ডেস্ক: দেশসেরা রাষ্ট্রপতির পুলিশ পদক ‘পিপিএম’ (সাহসিকতা) পদক পেয়েছেন হাটহাজারী মডেল থানার এসআই (নিরস্ত্র) রুপন নাথ।
এসআই (নিরস্ত্র) রুপন নাথ হাটহাজারী মডেল থানায় কর্মরত থেকে সাহসিকতা, পুলিশিং সেবায় অনন্য নজির, গুরুত্বপূর্ণ ও চাঞ্চল্যকর মামলার তদন্ত এবং আইনশৃঙ্খলা রক্ষায় অবদানের স্বীকৃতি হিসেবে রাষ্ট্রপতির পুলিশ পদক (পিপিএম) পান।
তিনি হাটহাজারী মডেল থানায় দায়িত্ব পালনকালে তার কর্মদক্ষতার স্বীকৃতিস্বরূপ তিনি এ পদকের জন্য মনোনীত হয়েছিলেন।
গত ২১ সেপ্টেম্বর স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের জননিরাপত্তা বিভাগের পুলিশ-২ শাখা থেকে জারি করা এক প্রজ্ঞাপনে এ তথ্য জানানো হয়।
প্রজ্ঞাপনে বলা হয়েছে, ২০২৫ সালের ১ মার্চ থেকে ২০২৬ সালের ২৮ ফেব্রুয়ারি পর্যন্ত দায়িত্ব পালনের ক্ষেত্রে সাহস ও বীরত্ব প্রদর্শন,পুলিশিং সেবায় অনন্য নজির স্থাপন, গুরুত্বপূর্ণ ও চাঞ্চল্যকর মামলার তদন্ত এবং উদ্ভাবনীমূলক কর্মকাণ্ডের স্বীকৃতি হিসেবে এসব পদক দেওয়া হয়।
পুলিশ সপ্তাহ-২০২৬ উপলক্ষে গত ২৬ সেপ্টেম্বর রাজারবাগ পুলিশ লাইন্স অডিটরিয়ামে স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমেদ আনুষ্ঠানিকভাবে এসআই (নিরস্ত্র) রুপন নাথকে পিপিএম (সাহসিকতা) পদক পরিয়ে দেন।

হাটহাজারী মডেল থানায় দায়িত্ব পালনকালে অপরাধী শনাক্ত ও গ্রেপ্তার, চাঞ্চল্যকর হত্যা মামলার রহস্যে উদঘাটন, ডাকাতি মামলার রহস্যে উদঘাটন সহ অবৈধ অস্ত্র ও গোলাবারুদ উদ্ধার, মাদকবিরোধী অভিযানসহ আইনশৃঙ্খলা রক্ষায় গুরুত্বপূর্ণ ভূমিকা রাখেন এসআই (নিরস্ত্র) রুপন নাথ। তার সক্রিয় নেতৃত্বে থানাটিতে অপরাধ দমন ও জননিরাপত্তা নিশ্চিতে দৃশ্যমান অগ্রগতি হয়।
স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের তথ্যমতে, ২০২৫ সালের জন্য চার ক্যাটাগরিতে মোট ৯২ জন পুলিশ সদস্যকে পদক দেওয়া হয়। ক্যাটাগরিগুলো হলো- বাংলাদেশ পুলিশ পদক (বিপিএম), বাংলাদেশ পুলিশ পদক (বিপিএম)-সেবা, রাষ্ট্রপতির পুলিশ পদক (পিপিএম) এবং রাষ্ট্রপতির পুলি পদক (পিপিএম)-সেবা।

২০০৪ সালে বাংলাদেশ পুলিশ বাহিনীতে যোগদান করে এসআই (নিরস্ত্র) রুপন নাথ পর্যায়ক্রমে কুমিল্লা জেলার মুরাদনগর থানা, গৌরীপুর তদন্ত কেন্দ্র, ডিবি ও ডিএসবি। নোয়াখালী জেলার বেগমগঞ্জ থানা, জেলা ডিবি ও কোম্পানীগঞ্জ থানা। চট্টগ্রাম মেট্রোপলিটন পুলিশ (সিএমপি)’র বাকলিয়া থানা, চাকতাই পুলিশ ফাঁড়ি ও চকবাজার থানা। ব্রাহ্মণবাড়িয়া জেলার নাসিরনগর থানা, ও আখাউড়া থানা এবং চট্টগ্রাম জেলার হাটহাজারী মডেল থানায় কর্মরত ছিলেন। তিনি পুলিশের এসব ইউনিটে কর্মরত থেকে সুনামের সাথে চাকরি করেন।
খখ/মো মি


