খাসখবর চট্টগ্রাম ডেস্ক: চট্টগ্রাম সদরঘাট নৌ থানা পুলিশের অভিযান চালিয়ে মায়ানমারে পাচারের সময়মকর্ণফুলী নদীতে ১টি কার্গো বোট আটক করে ৪০০ বস্তা ইউরিয়া সারসহ ৩ আসামিকে গ্রেফতার করেছে।
গত ১৬ সেপ্টেম্বর ভোর সাড়ে ৪টায় সিএমপির কোতোয়ালী থানাধীন চাক্তাই খালের পশ্চিমে বালুর মাঠের পাশ থেকে তাদেরকে আটক করা হয়।
এবিষয়টি নিশ্চিত করেছেন চট্টগ্রাম সদরঘাট নৌ থানার অফিসার ইনচার্জ ওসি মোহাম্মদ আবদুর রব।
গ্রেফতারকৃত আসামিরা হলো, আবু বক্কর সিদ্দিক প্রকাশ সেখান (৪৫), পিতা মৃত আনজু মিয়া, গ্রাম-সাবের গোনা। আবদুল হক (২৪), পিতা- হজরত আলী, নুরুল ইসলাম জাহেদ (১৬) পিতা- আবুল কাশেম, গ্রাম- জমিলা গোনা, সর্বথানা- মহেশখালী জেলা- কক্সবাজার।
নৌ থানা পুলিশ জানায়, নির্ভরযোগ্য তথ্যের ভিত্তিতে চট্টগ্রাম সদরঘাট নৌ থানার ওসি আবদুর রব’র নেতৃত্বে পুলিশ একটি দল কর্ণফুলী নদীতে অভিযান চালিয়ে মায়ানমারে পাচারের সময় সিএমপি কোতয়ালী থানাধীন চাক্তাই খালের পশ্চিমে বালুর মাঠের পাশে কর্ণফুলী নদীতে ১টি কার্গো বোটে থাকা ৪০০ বস্তা ইউরিয়া সারসহ ৩ আসামিকে গ্রেফতার করা হয়। এসময় পাচারের কাজে ব্যবহৃত একটি ১টি কার্গো বোট জব্দ করা হয়েছে।
এব্যাপারে চট্টগ্রাম সদরঘাট নৌ থানার সেকেন্ড অফিসার মো. মোজাম্মেল হক জানান, ৪০০ বস্তা ইউরিয়া সারসহ গ্রেফতার ৩ আসামিকে যথাযথ আইনি প্রক্রিয়া শেষে আদালতে সোপর্দ করা হয়েছে। এব্যাপারে সিএমপির কোতোয়ালী থানায় মামলা দায়ের করা হয়।
খখ/মো মি


