খাসখবর চট্টগ্রাম ডেস্ক: চট্টগ্রাম জেলার শ্রেষ্ঠ ওয়ারেন্ট তামিলকারী অফিসার হিসেবে নির্বাচিত হয়েছেন পটিয়া থানার এসআই (নিরস্ত্র) মোঃ জুয়েল উদ্দিন।
অভিন্ন মানদন্ডের ভিত্তিতে চট্টগ্রাম জেলা পুলিশের নির্বাচক দল আগস্ট-২০২৬ মাসের শ্রেষ্ঠ ওয়ারেন্ট তামিলকারী অফিসার হিসেবে মনোনীত করেন পটিয়া থানার এসআই (নিরস্ত্র) মোঃ জুয়েল উদ্দিনকে।
মঙ্গলবার (১৫ সেপ্টেম্বর) চট্টগ্রাম জেলা পুলিশ লাইন্সে পুলিশ সুপার মোঃ মাসুদ আলম, বিপিএম এর সভাপতিত্বে জেলা পুলিশের মাসিক কল্যাণসভা অনুষ্ঠিত হয়।
অনুষ্ঠিত কল্যাণসভা শেষে মাদক ও অস্ত্র উদ্ধার, ট্রাফিক ব্যবস্থাপনায় সাফল্য, গুরুত্বপূর্ণ মামলার রহস্য উদঘাটন, আসামি গ্রেফতারসহ বিভিন্ন ক্ষেত্রে ভালো কাজের স্বীকৃতিস্বরূপ সাফল্য অর্জনকারী পুলিশ কর্মকর্তা ও সদস্যদের পুরস্কার, সম্মাননা ও সনদপত্র প্রদান করেন পুলিশ সুপার মাসুদ।
শ্রেষ্ঠ ওয়ারেন্ট তামিলকারী অফিসার হিসেবে নির্বাচিত এসআই মো. জুয়েল উদ্দিন দায়িত্ব পালনে কৃতিত্বের স্বীকৃতিস্বরূপ চট্টগ্রাম জেলার পুলিশ সুপার মোঃ মাসুদ আলম, পিপিএম-এর নিকট থেকে ক্রেস্ট, অর্থ পুরস্কার ও সার্টিফিকেট গ্রহণ করেন।
ওয়ারেন্ট তামিলে দক্ষতা, পেশাদারিত্ব ও দায়িত্বশীলতার স্বীকৃতি হিসেবে পাওয়া এ সম্মাননা তার কর্মক্ষেত্রে আরও উৎসাহ ও প্রেরণা জোগাবে বলে মনে করেন এসআই মো. জুয়েল উদ্দিন।
খখ/মো মি


