১৯ ডিসেম্বর চট্টগ্রাম রিপোর্টার্স ফোরামের পরিবারিক সম্মিলন

Oplus_131072
thai foods

খাসখবর চট্টগ্রাম ডেস্ক: চট্টগ্রাম রিপোর্টার্স ফোরামের (সিআরএফ) পরিবারিক সম্মিলন আগামী ১৯ ডিসেম্বর অনুষ্ঠিত হবে। দিনব্যাপী এই সম্মিলনে ফোরামের সদস্য ও তাঁদের পরিবারের সদস্যরা অংশগ্রহণ করবেন।

thai foods

গত শনিবার (১৯ সেপ্টেম্বর) নগরের একটি রেস্টুরেন্টে ফোরামের সভাপতি কাজী আবুল মনসুরের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক গোলাম মাওলা মুরাদের সঞ্চালনায় অনুষ্ঠিত সভায় এই সিদ্ধান্ত নেওয়া হয়।

এছাড়াও সভায় সদস্যদের জন্য এআই (কৃত্রিম বুদ্ধিমত্তা) টুলস ব্যবহার বিষয়ক প্রশিক্ষণের আয়োজনসহ সংগঠনের উন্নয়নে বিভিন্ন প্রস্তাবনার ওপর বিশদ আলোচনা শেষে সিদ্ধান্ত গ্রহণ করা হয়। সবশেষে সিআরএফ সম্মিলন আয়োজনে মো. আলীকে আহ্বায়ক, সরোজ আহমেদকে সদস্য সচিব, মনিরুল পারভেজ, তানভীর আহমেদ ও মো. হাসান মুরাদকে সদস্য করে পাঁচ সদস্যের একটি কমিটি গঠন করা হয়েছে।

সভায় অন্যান্যদের মধ্যে আলোচনায় অংশ নেন সিআরএফ সিনিয়র সহ-সভাপতি আলীউর রহমান, কার্যকরি সদস্য মোহন মিন্টু প্রমুখ।

খখ/মো মি

আগে২ থেকে ৩ হাজার টাকায় পাওয়া যাবে স্মার্টফোন
পরে“ককটেল বিস্ফোরণ ও বাসে আগুনের ঘটনা ‘বিচ্ছিন্ন ঘটনা”-স্বরাষ্ট্রমন্ত্রী