সাতকানিয়া থানার নতুন ওসি আবদুল জলিল

thai foods

খাসখবর চট্টগ্রাম ডেস্ক➤চট্টগ্রাম জেলার সাতকানিয়া থানায় নতুন অফিসার ইনচার্জ (ওসি) হিসেবে যোগদান করেছেন পুলিশ ইন্সপেক্টর মো. আবদুল জলিল।

thai foods

ওসি মো.আবদুল জলিল সাতকানিয়া থানায় যোগদানের পূর্বে লক্ষীপুর জেলার রায়পুর থানায় অফিসার ইনচার্জ হিসেবে দেড় বছরের (১৮ মাস) অধিক সময় সুনাম ও সফলতার সাথে দায়িত্ব পালন করেন।

চট্টগ্রাম জেলা পুলিশ সুপার এস এম রশিদুল হক গত ১২ জানুয়ারি এক আদেশে ওসি মো.আবদুল জলিলকে সাতকানিয়া থানায় অফিসার ইনচার্জ হিসেবে পদায়ন করেন।

গত ১২ জানুয়ারি সন্ধ্যায় ওসি মো.আবদুল জলিল সাতকানিয়া থানায় অফিসার ইনচার্জ হিসেবে দায়িত্বভার গ্রহন করেন।

উল্লেখ্য, গত ২ জানুয়ারি সাতকানিয়া থানার তৎকালিন ওসি মো.আনোয়ার হোসেনকে চন্দনাইশ থানায় অফিসার ইনচার্জ হিসেবে পদায়ন করায় এতোদিন ওসির পদটি শূন্য ছিল।

খখ/মো মি

আগেভারতের পশ্চিমবঙ্গে ভয়াবহ ট্রেন দুর্ঘটনাঃ অর্ধশত যাত্রীর প্রাণহানির আশঙ্কা
পরে“বিদেশে বসে দেশের বিরুদ্ধে অপপ্রচারকারীদের পাসপোর্ট বাতিল হতে পারে”-ড. হাছান মাহমুদ