অভিনেতা শরীফুল রাজের গলায় মালা পরালেন নায়িকা পরীমণি

thai foods

খাসখবর বিনোদন ডেস্ক➤অবশেষে বিয়ের পিঁড়িতে বসলেন ঢালিউডের আলোচিত নায়িকা পরীমণি। অভিনেতা শরীফুল রাজের সঙ্গে আনুষ্ঠানিকভাবে ১০১ টাকা কাবিনে তিনি বিবাহবন্ধনে আবদ্ধ হলেন।

thai foods

শনিবার (২২ জানুয়ারি) রাতে হয়ে গেল জমকালো বিয়ের আয়োজন। সাদা-হলদে ফুলে সাজানো হয়েছে বর-কনের মঞ্চ। দুজনের গায়ে ছিলো খয়েরি ও সোনালী কাপড়ের প্রচ্ছদ।

অতিথির তালিকায় ছিলেন তিন নির্মাতা গিয়াস উদ্দিন সেলিম, চয়নিকা চৌধুরী ও রেদওয়ান রনি। সঙ্গে দুই পরিবারের স্বজনরা।

নির্মাতা গিয়াস উদ্দিন সেলিম জানান, বিয়েতে উকিল বাবার ভূমিকায় ছিলেন আরেক নির্মাতা রেদওয়ান রনি।  ১০১ টাকা দেনমোহরে বিয়ের আনুষ্ঠানিকতা হয়।

এদিন মধ্যরাতে নিজেদের বাসাতেই বিয়ের আনুষ্ঠানিকতা সারেন সময়ের আলোচিত এই দম্পতি। যারা গত বছর ১৭ অক্টোবর চুপিচুপি বিয়ে করেছেন বলে ঘোষণা দিয়েছেন চলতি বছরের ১০ জানুয়ারি। সঙ্গে আরও জানান, বাবা-মা হতে চলেছেন দু’জনে।

রাজ-পরীর প্রেম ও বিয়ের ঘটনাটি ঘটে গিয়াস উদ্দিন সেলিমের মুক্তিপ্রতীক্ষিত সিনেমা ‘গুনিন’-এর শুটিংয়ে। এই ছবিতে প্রথমবার একসঙ্গে কাজ করলেন তারা।

খখ/মো মি

আগেআজ থেকে অর্ধেক কর্মকর্তা ও কর্মচারী নিয়ে চলবে অফিস
পরে“বাঙালির মুক্তি সংগ্রামের ইতিহাসে ২৪ জানুয়ারি এক ঐতিহাসিক দিন”-ওবায়দুল কাদের