প্রায় ৩ বছর পর বৃহস্পতিবার কোম্পানীগঞ্জে যাচ্ছেন ওবায়দুল কাদের

thai foods

খাসখবর রাজনীতি ডেস্ক➤আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এবং সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের প্রায় ৩ বছর (৩৩ মাস) পর আগামীকাল বৃহস্পতিবার নিজ নির্বাচনী এলাকায় (নোয়াখালী-৫ কোম্পানীগঞ্জ-কবিরহাট উপজেলা) যাচ্ছেন।

thai foods

অসুস্থতা ও করোনা সংক্রমণের কারণে গত ৩৩ মাস ওবায়দুল কাদের নিজ নির্বাচনী এলাকা যেতে পারেননি। এর আগে তিনি সর্বশেষ ২০১৯ সালের ১৩ আগস্ট ঈদুল আজহা উদযাপন করতে বাড়িতে গিয়েছিলেন।

আগামীকাল(৫ মে) বৃহস্পতিবার বেলা সাড়ে ১১টার দিকে কোম্পানীগঞ্জের বড় রাজাপুর গ্রামের নিজ বাড়িতে একটি অনুষ্ঠানে যোগ দেওয়ার কথা রয়েছে তার। অনুষ্ঠানের আয়োজক তারই ছোট ভাই বসুরহাট পৌরসভার মেয়র আব্দুল কাদের মির্জা।

দুপুর ৩টার দিকে কোম্পানীগঞ্জ উপজেলা আওয়ামী লীগের নেতৃবৃন্দের সাথে উপজেলা ডাক বাংলায় ঈদুল ফিতরের শুভেচ্ছা বিনিময় করার কথা রয়েছে সেতুমন্ত্রীর। এ ছাড়া কবিরহাট উপজেলা ও জেলা আওয়ামী লীগের নেতাকর্মীদের সাথেও তিনি ঈদুল ফিতরের শুভেচ্ছা বিনিময় করবেন।

জেলা আওয়ামী লীগের আহ্বায়ক অধ্যক্ষ খায়রুল আনম সেলিম গণমাধ্যমকে বলেন, জেলা ও কোম্পানীগঞ্জ উপজেলা আওয়ামী লীগের নেতৃবৃন্দ মন্ত্রীকে বরণ করে নিতে পুরোপুরি প্রস্তুত। তার এ সফরকে বিশেষ তাৎপর্যপূর্ণ মনে করছেন জেলার রাজনৈতিক সচেতন মহল।

নোয়াখালীর পুলিশ সুপার (এসপি) মো. শহীদুল ইসলাম বলেন, সেতুমন্ত্রীর আগমন উপলক্ষে বাড়ির সামনে গার্ড অব অনার মঞ্চ তৈরি করা হয়েছে। পুলিশ মঞ্চস্থল পরিদর্শন করেছে। এলাকায় অতিরিক্ত নিরাপত্তা ব্যবস্থা জোরদার করা হয়েছে।

খখ/মো মি

আগেবিশ্বের সবচেয়ে লম্বা নারী তুরস্কের ‘রুমেইশা গেলগি’
পরেনিজ গ্রাম সুখবিলাসে তথ্যমন্ত্রীর অন্যরকম ঈদ!