যানজটে আটকেপড়া তথ্যমন্ত্রীকে মোটরসাইকেলে সমাবেশে পৌঁছে দিলেন ইন্সপেক্টর মিজান

thai foods

খাসখবর চট্টগ্রাম ডেস্কঃ চট্টগ্রামের বন্দরটিলায় যানজটে আটকে পড়া তথ্যমন্ত্রী ড. হাছান মাহমুদকে মোটরসাইকেলে করে সমাবেশে পৌঁছে দিয়েছেন ইন্সপেক্টর মিজানুর রহমান।

thai foods

শুক্রবার (৩ জুন) বিকেলে চট্টগ্রাম প্রেস ক্লাবের সামনে সমাবেশ ছিল উত্তর ও দক্ষিণ জেলা মহিলা আওয়ামী লীগের। সমাবেশে প্রধান অতিথি ছিলেন তথ্য ও সম্প্রচারমন্ত্রী ড. হাছান মাহমুদ। মন্ত্রী সমাবেশে যোগ দেওয়ার জন্য ঢাকা থেকে বিমানে চট্টগ্রামে আসেন। পরে নিজের গাড়িতে বিমানবন্দর থেকে প্রেস ক্লাবের দিকে রওনা হন।

কিন্তু বিকেল সোয়া ৫টার দিকে বন্দরটিলায় যানজটে আটকা পড়ে মন্ত্রীকে বহনকারী গাড়ি। এসময় ডিউটি শেষে বাসায় ফিরছিলেন পতেঙ্গা থানার ইন্সপেক্টর (তদন্ত) মিজানুর রহমান। তিনিও ওই যানজটে আটকা পড়েন। এসময় মন্ত্রী নিজের গাড়ি থেকে নেমে পড়েন। এ ঘটনা দেখে পুলিশ কর্মকর্তা মিজানুর রহমান মন্ত্রীকে নিয়ে যাওয়ার আগ্রহ প্রকাশ করেন। এরপর মন্ত্রী পুলিশ ইন্সপেক্টর মিজানুরের মোটরসাইকেলে চেপে বসেন। এভাবে প্রায় ১০ কিলোমিটারের বেশি পথ অতিক্রম করে চট্টগ্রাম প্রেস ক্লাবের সামনের সমাবেশে যোগ দেন তিনি।

এ বিষয়ে পতেঙ্গা থানার ইন্সপেক্টর (তদন্ত) গণমাধ্যমকে বলেন, আমি অফিস শেষে বাসায় ফিরছিলাম। বন্দরটিলা এলাকায় জ্যামে আটকা পড়ি। এসময় বিমানবন্দর থেকে মন্ত্রী মহোদয়ের গাড়ি বের হয়ে বন্দরটিলা এলাকায় এলে যানজটে আটকে পড়ে। নির্ধারিত সময়ে সমাবেশে যোগ দেওয়ার জন্য তিনি গাড়ি থেকে নেমে যান। তখন মন্ত্রী মহোদয়কে পৌঁছে দেয়ার আগ্রহ প্রকাশ করি। তিনি সম্মতি দেওয়ার তাকে আমার মোটরসাইকেলে করে নিয়ে যাই। বন্দরটিলা থেকে ভেতরের পথে বন্দরের এনসিটি গেইট হয়ে সল্টগোলা ক্রসিং দিয়ে বারিক বিল্ডিং হয়ে জামাল খানের সমাবেশস্থলে পৌঁছি।

মন্ত্রীকে বহনকারী মোটরসাইকেলটি সমাবেশস্থলে পৌঁছালে সমাবেশে উপস্থিত বিপুল সংখ্যক নারী নেত্রী ও দলীয় নেতৃবৃন্দ উচ্ছ্বাসে ফেটে পড়েন। এ সময় তাকে ঘিরে নেতৃবৃন্দের স্লোগানে সমাবেশে নতুন উদ্দীপনা ও প্রাণচাঞ্চল্য সৃষ্টি হয়। দীর্ঘ পথ মোটসাইকেলে পাড়ি দিয়ে সমাবেশে যোগ দেওয়ায় দলীয় নেতাকর্মীরা মন্ত্রীর আন্তরিকতায় মুগ্ধ হন। প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে হত্যার ষড়যন্ত্রের প্রতিবাদে আয়োজিত সমাবেশে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন মন্ত্রী।

যানজটে আটকে পড়া তথ্যমন্ত্রীকে মোটরসাইকেলে করে সমাবেশে পৌঁছে দেয়ার ইন্সপেক্টর মিজানুর রহমানও প্রশংসিত হয়েছেন।

খখ/মো মি

আগেআজ দেশব্যাপী শুরু হচ্ছে করোনার টিকার বুস্টার ডোজ সপ্তাহ
পরে“এক কোটি মানুষকে বুস্টার ডোজ দেওয়া হবে”-স্বাস্থ্যমন্ত্রী