৩০ সেপ্টেম্বর অবসরে যাচ্ছেন আইজিপি বেনজীর আহমেদ

thai foods

খাসখবর জাতীয় ডেস্কঃ আগামী ৩০ সেপ্টেম্বর থেকে অবসরে যাচ্ছেন পুলিশের মহাপরিদর্শক (আইজিপি) বেনজীর আহমেদ।

thai foods

বৃহস্পতিবার (২২ সেপ্টেম্বর) স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের জারি করা এক প্রজ্ঞাপনে এ তথ্য জানানো হয়।

জননিরাপত্তা বিভাগ পুলিশ-১ শাখার উপ-সচিব ধনঞ্জয় কুমার দাসের সই করা প্রজ্ঞাপনে বলা হয়, সরকারি চাকরি আইন, ২০১৮-এর ধারা ৪৩(১) (ক) অনুযায়ী বয়স ৫৯ বছর পূর্ণ হওয়ায় তাকে চাকরি থেকে অবসর দেওয়া হলো।

এতে বলা হয়েছে, তার অনুকূলে ১৮ মাসের মূল বেতনের সমপরিমাণ অর্থ ল্যাম্পগ্রান্টসহ আগামী ১ অক্টোবর থেকে আগামী বছরের ৩০ সেপ্টেম্বর পর্যন্ত ১ বছরের অবসর ও অবসরোত্তর ছুটি (পি.আর.এল) মঞ্জুর করা হলো।

তিনি বিধি অনুযায়ী অবসর ও অবসরোত্তর ছুটিকালীন সুবিধাদি প্রাপ্য হবেন বলে জানানো হয় প্রজ্ঞাপনে।

খখ/মো মি

আগেসাফ জয়ী খেলোয়াড়দের অর্থ পুরস্কার দেবেন প্রধানমন্ত্রী
পরে“সাফ জয়ী খেলোয়াডদের টাকা-ডলার চুরি হয়নি”- বিমানবন্দর কর্তৃপক্ষ