প্রাক্তন স্ত্রী কিরন রাও’র সঙ্গে পূজা দিলেন আমির খান

thai foods

খাসখবর বিনোদন ডেস্কঃ বলিউডে আরেক কিং খান খ্যাত আমির খান তার নিজস্ব প্রযোজনা সংস্থা আমির খান প্রোডাকশনসের অফিসে  পুজোর আয়োজন করা হয়েছিল। প্রদীপ হাতে প্রাক্তন স্ত্রী কিরন রাও’র সঙ্গে পূজা দেন আমির খান।

thai foods

অভিনয়ের থেকে বিরতি নিলেও বিনোদন জগৎ থেকে দূরে সরেননি বলিউডে আরেক কিং খান খ্যাত আমির খান। কিছুদিন কাতারে বিশ্বকাপের উন্মাদনার মধ্যে কাটিয়ে সদ্য শহরে ফিরেছেন তিনি। আর ফিরেই নিজের প্রযোজনা সংস্থায় একটি পুজোর আয়োজন করেছিলেন অভিনেতা। নিজে শুধু অংশই নেননি, আরতিও করতে দেখা গিয়েছে আমিরকে।

আমিরের নিজস্ব প্রযোজনা সংস্থা আমির খান প্রোডাকশনসের অফিসে এই পুজোর আয়োজন করা হয়েছিল। ‘লাল সিং চাড্ডা’র পরিচালক অদ্বৈত চন্দন পুজোর বেশ কিছু ছবি শেয়ার করেছেন সোশ্যাল মিডিয়ায়। এদিন জিন্সের প্যান্টের সঙ্গে একটি নীল সোয়েটশার্ট পরেছিলেন আমির। কাঁধে জড়িয়েছিলেন একটি ধূসর চাদর আর মাথায় নেহরু টুপি। লাল তিলকও দেখা গেল তাঁর কপালে। প্রদীপ হাতে প্রাক্তন স্ত্রী কিরন রাও’র সঙ্গে পূজা দেন আমির খান।

একটি ছবিতে দেখা গেল হাতে একটি ঘট নিয়ে তার উপরে ফুল, বেলপাতা, একটি আস্ত নারকেল নিয়ে পূজার জায়গায় রাখছেন আমির। অপর একটি ছবিতে সেই ঘটটিই নিজের মাথার উপরে রাখতে দেখা যায় তাকে। এদিন নিজে হাতে আরতিও করেছেন আমির। পাশে ছিলেন প্রাক্তন দ্বিতীয় স্ত্রী কিরণ রাও। আমিরের সঙ্গে আরতিতে যোগ দেন তিনিও।

পরিচালকের পোস্ট থেকে জানা গেছে, প্রযোজনা সংস্থার নতুন অফিসে এই পুজোর আয়োজন করেছিলেন আমির। কিন্তু এতে তার বিপদ বেড়েছে বই কমেনি। নিজের ধর্ম জলাঞ্জলি দেওয়ার অভিযোগে আমিরের বিরুদ্ধে ক্ষোভ উগরে দিয়েছেন নেটিজেনদের একাংশ। আবার কেউ কেউ মনে করিয়ে দিয়েছেন, লাল সিং চাড্ডা ছবিতে আমিরই বলেছিলেন, এসব পূজাপাঠ করলে ঘৃণা ছড়ায়। এখন আর এসব দেখিয়ে কোনো লাভ নেই।

এর আগে আমির খান জানিয়েছিলেন, এখন তিনি কিছু দিনের বিরতি নেবেন অভিনয় থেকে। দীর্ঘ ৩৫ বছরের অভিনয় জীবনে এই প্রথম তিনি বিরতি নিচ্ছেন। সেই সময়টা দেবেন নিজের পরিবারকে। নিজের সন্তান, মায়ের সঙ্গে সময় কাটাবেন।

বলিউড তারকা আমির আরও বলেন, এতদিন ধরে শুধুমাত্র নিজের কাজটা নিয়েই ভেবেছেন তিনি। কিন্তু তার আশেপাশের মানুষের গুলোর সঙ্গে অবিচার করা হয়েছে। তাই আগামী এক দেড় বছর আর অভিনেতা আমিরকে পাওয়া যাবে না বড়পর্দায়।

খখ/মো মি

আগেব্রাজিলের কোচ তিতের পদত্যাগ
পরেডেঙ্গুতে আরও ৩ জনের মৃত্যু, হাসপাতালে ভর্তি ২৬৫