খাসখবর চট্টগ্রাম ডেস্ক : চট্টগ্রামের হালিশহর এ ব্লকের শফির কলোনিতে লিজা আক্তার (১৮) নামে এক গৃহবধূর মৃত্যু হয়েছে।
পরিবারের লোকজন জানিয়েছে লিজা ওই এলাকার কাভার্ডভ্যান চালক শাহীন উদ্দিনের স্ত্রী। আজ (৯ এপ্রিল) সন্ধ্যার সময় তিনি গলায় গামছা পেঁচিয়ে আত্মহত্যা করেছেন।
লিজার স্বামীর বড় ভাই আলাউদ্দিন বলেন, আমার ছোট ভাই শাহীন উদ্দিনের সঙ্গে ৪-৫ মাস আগে লিজার বিয়ে হয়। বিয়ের পর থেকে লিজা স্বামীর বাড়িতে সবসময় মন খারাপ করে বসে থাকত।
‘মন খারাপের বিষয়ে জানতে চাইলে একপর্যায়ে লিজা আরেক ছেলের সঙ্গে তার সম্পর্কের কথা স্বীকার করে এবং ওই ছেলে তার বোনের দেবর বলে জানায়।
আলাউদ্দিন আরও বলেন, ‘এ বিষয়ে কয়েকবার আমার ছোট ভাইয়ের সঙ্গে মনোমালিন্য হলে গতমাসে লিজা বাবার বাড়ি চলে যায়। ৫ দিন আগে সে বাবার বাড়ি থেকে আমাদের বাড়িতে আসলেও আবার মন খারাপ করে বসে থাকে।
‘আজ দুপুরে লিজা খাওয়া-দাওয়া শেষে নিজ রুমে গলায় গামছা পেঁচিয়ে আত্মহত্যা করার চেষ্টা করে। বিষয়টি আমরা টের পেলে দ্রুত উদ্ধার করে চমেক হাসপাতালে নিয়ে যায়। সেখানে সে মারা গেছে।’
চমেক হাসপাতাল পুলিশ ফাঁড়ির সহকারী উপ-পরিদর্শক (এএসআই) শীলব্রত বড়ুয়া জানান, ‘সন্ধ্যা সাড়ে ৬টার দিকে হালিশহর এলাকা থেকে গলায় ফাঁস দিয়ে আত্মহত্যা করতে চেষ্টা করা এক নারীকে হাসপাতালে নিয়ে আসেন স্বজনরা। পরে হাসপাতালের কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
খখ/প্রিন্স


