শেখ হাসিনা ও ঋষি সুনাকের মধ্যে প্রথম দ্বিপক্ষীয় বৈঠক

thai foods

খাসখবর জাতীয় ডেস্ক: যুক্তরাজ্যের প্রধানমন্ত্রী ঋষি সুনাকের সঙ্গে দ্বিপক্ষীয় বৈঠক করেছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। গত বছরের ২৫ অক্টোবর সুনাক দায়িত্ব নেওয়ার পর এই প্রথম দুই নেতার বৈঠক অনুষ্ঠিত হলো।

thai foods

শুক্রবার (৫ মে) বিকালে লন্ডনের পল মলে কমনওয়েলথ সেক্রেটারিয়েটের মার্লবোরো হাউসে এ বৈঠক অনুষ্ঠিত হয়।

প্রধানমন্ত্রী জাপানে দ্বিপক্ষীয় সফর এবং যুক্তরাষ্ট্রের ওয়াশিংটন ডিসিতে বাংলাদেশের সঙ্গে বিশ্বব্যাংকের ৫০ বছর পূর্তি উপলক্ষে অনুষ্ঠানে যোগ দেন।

এরপর তিনি সফরের তৃতীয় ধাপে ৬ মে অনুষ্ঠিতব্য রাজা তৃতীয় চার্লসের রাজ্যাভিষেক অনুষ্ঠানে যোগ দিতে ৪ মে রাত ১১টা ৪৯ মিনিটে লন্ডনে পৌঁছান। সূত্র: বাসস

খখ/মো মি

আগে“বিদেশ সফরে প্রধানমন্ত্রীর অর্জনে বিএনপির গাত্রদাহ শুরু হয়েছে”-ড. হাছান মাহমুদ
পরেগ্রামে গিয়ে রান্না করলেন শচীন টেন্ডুলকার, সঙ্গে ছিলেন স্ত্রী-কন্যা