চন্দনাইশে ১২’ শ পিস ইয়াবাসহ গ্রেপ্তার ২

thai foods

খাসখবর চট্টগ্রাম ডেস্ক: চট্টগ্রামের চন্দনাইশ থানা পুলিশ পৃথক অভিযান চালিয়ে ১২ শ’ পিস ইয়াবাসহ ২ জন ইয়াবা কারবারি কে গ্রেপ্তার করেছে। এসময় ২টি গাড়ি জব্দ করা হয়।

thai foods

এবিষয়টি নিশ্চিত করে চন্দনাইশ থানার অফিসার ইনচার্জ (ওসি) আনোয়ার হোসেন বলেন, চলমান মাদক বিরোধী অভিযানের অংশ হিসেবে পৃথক অভিযানে ১২ শ’ পিস ইয়াবাসহ দুই কারবারিকে গ্রেপ্তার করা হয়েছে।

পুলিশ জানায়, আজ ২৭ মে সকাল সোয়া ৮ টার সময় চন্দনাইশ পৌরসভার উত্তর গাছবাড়িয়া ১নং ওয়ার্ডের সড়ক ও জনপথ অফিসের সামনে রাস্তার উপর আসামী আবু ছাইদকে একটি প্রাইভেট কার ও ৭০০ পিচ ইয়াবা ট্যাবলেট সহ গ্রেফতার করা হয়।

একই দিনে পৌনে ১০টার সময় ওই স্থান হতে
অপর অভিযানে নুরুল আজিমকে একটি পালসার মোটরসাইকেল ও ৫০০ পিচ ইয়াবা ট্যাবলেট সহ গ্রেফতার করা হয়।

উদ্ধার হওয়া ৭০০ পিচ ইয়াবা ট্যাবলেটের ওজন ৭০ গ্রাম, মূল্য আনুমানিক ২ লাক ১০ হাজার টাকা। একটি সাদা রংয়ের প্রাইভেট কার (যার রেজি: নং- চট্ট-মেট্রো-গ-১১-৩২৩১)।

পৃথক অভিযানে উদ্ধার হওয়া ৫০০ পিচ ইয়াবা ট্যাবলেটের ওজন ৫০ গ্রাম, মূল্য ১ লাখ ৫০ হাজার টাকা। ১টি লাল রংয়ের পালসার মোটরসাইকেল (যার রেজি: নং-কক্সবাজার-ল-১১-১৯২৪)।

গ্রেফতারকৃতরা হলো,চট্টগ্রামের লোহাগাড়া থানার পুটিবিলা জাইনা বর বাড়ীর নুরুল হকের ছেলে
আবু ছাইদ (৩৬) ও কক্সবাজার সদরের উত্তর চৌফলদন্ডী আমির হোসনের বাড়ীর মৃত আমির হোসেনের ছেলে নুরুল আজিম (৩৪)।

খখ/মো মি

আগে“গাজীপুরে গণতন্ত্রকে আমরা জয়ী করেছি”-ওবায়দুল কাদের
পরেচান্দগাঁও বাহির সিগন্যালের হোটেল রিভাব প্যালেস হতে ১২ জন পতিতা-খদ্দর গ্রেপ্তার