চট্টগ্রামের মইজ্জার টেকে মারসা পরিবহনের বাসে তল্লাশিতে ১০ কেজি সোনা উদ্ধার, ৪ জন গ্রেপ্তার

thai foods

thai foods

খাসখবর চট্টগ্রাম ডেস্ক: চট্টগ্রামের কর্ণফুলী থানাধীন মইজ্জার টেকস্থ চেক পোষ্টে মারসা পরিবহনের একটি যাত্রীবাহী বাসে তল্লাশি চালিয়ে প্রায় দশ কেজি সোনাসহ চারজনকে গ্রেফতার করা হয়েছে।

পুলিশ জানায়, গ্রেপ্তারকৃতরা একই এলাকার বাসিন্দা, চারজনের মধ্যে দম্পতিও আছেন। সোনা গলিয়ে টুকরো ও দণ্ডাকৃতির করে তারা সেগুলো হেফাজতে রেখেছিলেন। শুক্রবার (১৬ জুন) সকালে কর্ণফুলী থানার শাহ আমানত সেতু সংলগ্ন মইজ্জার টেকস্থ চেকপোস্টে বাসে তল্লাশি করে তাদের গ্রেফতার করা হয়। বাসটি কক্সবাজার থেকে চট্টগ্রাম নগরীতে যাচ্ছিল। কোমরে গুজানো স্বর্ণগুলো নিয়ে নগরীর হাজারীগলিতে পাচারের উদ্দেশ্য ছিল তাদের।

গ্রেফতার চারজন হলেন- নারায়ন ধর (৩৮) ও তার স্ত্রী জুলি ধর (৩৫) এবং অলক ধর (২৩) ও গীতা ধর (৩৮)। তাদের সবার বাড়ি বাঁশখালী উপজেলার সাধনপুর ইউনিয়নে।

কর্ণফুলী থানার অফিসার ইনচার্জ (ওসি) দুলাল মাহমুদ গণমাধ্যমকে জানান, গোপন সংবাদের ভিত্তিতে মারশা পরিবহনের একটি বাসে চার যাত্রীর ব্যাগে তল্লাশি করে সোনাগুলো উদ্ধার করা হয়। টুকরো-দণ্ডাকৃতির স্বর্ণগুলোর ওজন ৯ কেজি ৬২৩ গ্রাম যার বাজারমূল্য কয়েক কোটি টাকা। এসব সোনা হেফাজতে রাখার কোনো বৈধ কাগজপত্র তারা দেখাতে পারেনি। এ ঘটনায় কর্ণফুলী থানায় মামলায় হয়েছে।

খখ/মো মি

আগেপতেঙ্গায় গণধর্ষণ মামলার যাবজ্জীবন কারাদণ্ডপ্রাপ্ত আসামি গ্রেপ্তার
পরে“কারও নিষেধাজ্ঞায় বাংলাদেশের নির্বাচন থেমে থাকবে না”- ওবায়দুল কাদের