চট্টগ্রামের বায়েজিদে ৪ হাজার পিস ইয়াবাসহ মহিলা মাদক ব্যবসায়ী গ্রেফতার

thai foods

খাসখবর চট্টগ্রাম ডেস্ক: চট্টগ্রাম মহানগরীর বায়েজিদ বোস্তামী থানা পুলিশ অভিযান চালিয়ে ৪ হাজার পিস ইয়াবা ট্যাবলেটসহ ১ জন মহিলা মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করেছে।

thai foods

বায়েজিদ বোস্তামী থানাধীন আরেফিন নগর মহানগর  আ-এ বি-ব্লক এম এ কাইয়ুম চৌধুরীর কলোনীস্থ ৪নং রুমের সামনে থেকে তাকে গ্রেফতার করা হয়।

গ্রেফতার মাদক ব্যবসায়ী হলেন, কক্সবাজার
জেলার টেকনাফ থানাধীন হোয়াইকং ইউনিয়নের মধ্যহ্নীলা পূর্ব সাতঘরিয়া পাড়ার ফরিদের বাড়ীর ফরিদ আলমের স্ত্রী খুরশিদা বেগম (৪০)।

এবিষয়ে বায়েজিদ বোস্তামী থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. ফেরদৌস জাহান বলেন, মাদক বিরোধী অভিযানের অংশ হিসেবে ‘টিম বায়েজিদ বোস্তামী’ ৪ হাজার পিস ইয়াবা ট্যাবলেটসহ ১ জন মহিলা মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করেছে। আসামীর বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়েরের পর আদালতে প্রেরণ করা হয়েছে।

পুলিশ জানায়, আজ ২২ জুন ভোর ৭টা ৪০ মিনিটের সময় এসআই মোঃ আজহারুল ইসলামের নেতৃত্বে একদল পুলিশ
গোপন সংবাদের ভিত্তিতে বায়েজিদ বোস্তামী থানাধীন আরেফিন নগর মহানগর আ/এ বি-ব্লক এম এ কাইয়ুম চৌধুরীর কলোনীস্থ ৪নং রুমের সামনে হতে একজন মহিলা মাদক ব্যবসায়ীকে আটক করেন। পরে তল্লাশি চালিয়ে তার কাছে থাকা ব্যাগের ভিতর হতে ৪ হাজার পিস ইয়াবা ট্যাবলেট উদ্ধার করা হয়।

খখ/মো মি

আগে১৮৮৭ কোটি ২৮ লাখ টাকার বাজেট ঘোষণা করলো চট্টগ্রাম সিটি কর্পোরেশন
পরে“নারী ও শিশু নির্যাতনের বিরুদ্ধে প্রতিরোধ গড়ে তুলুন”-ডা. শাহাদাত হোসেন