“বিদেশিদের দৌড়ঝাপে সরকার কোনো চাপ অনুভব করছে না”-ওবায়দুল কাদের

thai foods

খাসখবর রাজনীতি ডেস্ক: আওয়ামী লীগ সাধারণ সম্পাদক এবং সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের বলেছেন, আমরা অবাধ, সুষ্ঠু ও শান্তিপূর্ণ নির্বাচন করতে দেশবাসীর কাছে প্রতিশ্রুতিবদ্ধ। বিদেশিদের দৌড়ঝাপে সরকার কোন চাপ অনুভব করছে না।

thai foods

বৃহস্পতিবার (৩ জুলাই) রাজধানীর বঙ্গবন্ধু এভিনিউয়ে আওয়ামী লীগের কেন্দ্রীয় কার্যালয়ে ঢাকায় নিযুক্ত মার্কিন রাষ্ট্রদূত পিটার হাসের সঙ্গে বৈঠক শেষে সাংবাদিকদের এ কথা বলেন তিনি।

ওবায়দুল কাদের বলেন, সাক্ষাৎকালে মার্কিন রাষ্ট্রদূত তত্ত্বাবধায়ক সরকার, শেখ হাসিনার পদত্যাগ, সংসদ ও নির্বাচন কমিশন বিলুপ্তি নিয়ে কোন কথা বলেননি। তারা চান বাংলাদেশে অবাধ, সুষ্ঠু ও শান্তিপূর্ণ নির্বাচন, যা দেশের জনগণের কাছে আমাদেরও কমিটমেন্ট।

রাজনৈতিক দলগুলোর সঙ্গে সংলাপ নিয়ে কোন কথা হয়নি বলেও সাংবাদিকদের প্রশ্নের জবাবে জানান ওবায়দুল কাদের।

তিনি আরও বলেন, গণতন্ত্র আওয়ামী লীগের দীর্ঘ সংগ্রামের সোনালি ফসল। সেই গণতন্ত্রকে রক্ষা করা আমাদের পবিত্র দায়িত্ব। এ দায়িত্ব যথাযথভাবে পালন করে চলেছি।

খখ/মো মি

আগে“নির্বাচনী ইশতেহার অনুযায়ী কাজ করে যাওয়ায় দেশের সবক্ষেত্রেই উন্নতি হচ্ছে”-প্রধানমন্ত্রী
পরেনুরুল হক নুরের বিরুদ্ধে ডিবির মামলা