খাসখবর চট্টগ্রাম ডেস্ক: চট্টগ্রামের লোহাগাড়া থানাধীন চট্টগ্রাম-কক্সবাজার মহাসড়কের মাইক্রোবাসে ৭০ হাজার ইয়াবা পাচারের সময় চালকসহ ২ জন ইয়াবা কারবারিকে গ্রেফতার করেছে পুলিশ।
এসময় ইয়াবা ট্যাবলেট পরিবহন কাজে ব্যবহৃত ১টি হাইএস মাইক্রোবাস জব্দ করা হয়।
বুধবার (৩০ আগস্ট) বিকেল তিনটার দিকে উপজেলার চুনতি রেঞ্জ বন কর্মকর্তার কার্যালয়ের সামনে থেকে ৭০ হাজার ইয়াবাসহ তাদের গ্রেফতার করা হয়।
গ্রেফতাররা হলেন, মাদারীপুর জেলার শিবচর থানার শিবচর পৌরসভা গুয়াতলা বাহেরচর এলাকার আব্দুর রাজ্জাকের ছেলে টিটু মিয়া (৪১) ও একই এলাকার মৃত মোশারফ খানের ছেলে আরজু খান (৩৫)।
লোহাগাড়া থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. রাশেদুল ইসলাম বলেন, নির্ভর যোগ্য তথ্যের ভিত্তিতে আজ বুধবার (৩০ আগস্ট)
বিকেলে অভিযান চালিয়ে লোহাগাড়ার চুনতি রেঞ্জ বন কর্মকর্তার কার্যালয়ের সামনে থেকে
একটি মাইক্রোবাস আটক করা হয়।
মাইক্রোবাসের দুইটি গ্যাস সিলিন্ডার মধ্যে একটি সিলিন্ডার গ্যাস ছিল, অন্যটিতে খালি ছিল। তল্লাশি চালিয়ে খালি গ্যাস সিলিন্ডার ভেতর থেকে ৭০ হাজার ইয়াবা পাওয়া যায়।
এ ঘটনায় মাইক্রোবাস চালকসহ দুইজনকে গ্রেফতার করা হয়েছে। এসময় ইয়াবা ট্যাবলেট পরিবহন কাজে ব্যবহৃত ১টি হাইয়েস মাইক্রোবাস (রেজিঃ নং-ঢাকা-মেট্টো-চ-১৩-৯৫৪৭) জব্দ করা হয়।
এব্যাপারে মাদক আইনে থানায় একটি মামলা রুজ্জু করা হয়েছে।
খখ/মো মি


