কর্ণফুলী নদীর বাকলিয়া থেকে অজ্ঞাতনামা পুরুষের গলিত লাশ উদ্ধার

thai foods

খাসখবর চট্টগ্রাম ডেস্ক: চট্টগ্রামের সদরঘাট নৌ থানা পুলিশ কর্ণফুলী নদীর বাকলিয়া থানাধীন মন্দির ঘাটের বিপরীতে কর্ণফুলী নদীর মাঝখানে বাকলিয়ার চর পাড়স্থ এলাকায় থেকে অজ্ঞাতনামা এক পুরুষের গলিত লাশ উদ্ধার করেছে।

thai foods

আজ ৩০ আগস্ট (বুধবার) রাত সাড়ে ৯টার দিকে বাকলিয়া থানাধীন মন্দির ঘাটের বিপরীতে কর্ণফুলী নদীর মাঝখানে বাকলিয়ার চর পাড়স্থ এলাকায় থেকে অজ্ঞাতনামা পুরুষের গলিত মরদেহটি উদ্ধার করা হয়।

এবিষয়টি নিশ্চিত করেছেন সদরঘাট নৌ থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. একরাম উল্লাহ।

তিনি বলেন, কর্ণফুলী নদীর মাঝখানে বাকলিয়ার চর পাড়স্থ এলাকায় থেকে উদ্ধার করা অজ্ঞাতনামা পুরুষের গলিত মরদেহটির বয়স আনুমানিক বয়স ৩০-৩৫ বছর হতে পারে। মরদেহের পরনে কোন কিছু ছিল না। লম্বা অনুমান ৫ ফুট ২ ইঞ্চি, মাথায় কোন চুল নাই। মৃতদেহটি সম্পূর্ণ পচন ধরেছে, কপালের চামড়া ঝরে পড়ে গেছে। মুখমন্ডল বিকৃত, জিহ্বা ছিল বের করা অবস্থায়, মৃতদেহটির লিঙ্গ খৎনা করানো। উক্ত লাশের পরিচয় সনাক্তের জন্যে পিবিআই ও সিআইডি কে অবহিত করা হয়েছে।

খখ/মো মি

আগেহালিশহর থানার নতুন ওসি কায়সার হামিদ
পরেধর্ষণের শিকার নারীর ‘টু ফিঙ্গার’ পরীক্ষা নিষিদ্ধের রায় প্রকাশ