দেশের ৫ বিভাগে ঝড়বৃষ্টির সম্ভাবনা

আবহাওয়া অধিদফতর,দেশের,বিভাগে, ঝড়বৃষ্টির, সম্ভাবনা
thai foods

খাসখবর আবহাওয়া ডেস্ক : গত কয়েকদিনের গরমে তাতিয়ে ওঠা প্রকৃতি কিছুটা স্বস্তিকর হওয়ার পূর্বাভাস দিয়েছে আবহাওয়া অধিদফতর। 

thai foods

ঝড়-বৃষ্টি বেড়ে চলমান তাপপ্রবাহ কোনো কোনো স্থান থেকে চলে যেতে পারে বলেও জানিয়েছে সংস্থাটি। এ ছাড়া দুই অঞ্চল ও পাঁচ বিভাগে আজ কালবৈশাখী ঝড়বৃষ্টি হতে পারে। 

সেই সঙ্গে বিক্ষিপ্তভাবে শিলাবৃষ্টিরও আভাস রয়েছে। দেশের অন্যত্র অস্থায়ীভাবে আংশিক মেঘলা আকাশসহ আবহাওয়া প্রধানত শুষ্ক থাকতে পারে।

শুক্রবার (১৬ এপ্রিল) সকাল ৯টা পরবর্তী ২৪ ঘণ্টার পূর্বাভাসে এ তথ্য জানিয়েছে আবহাওয়া অধিদফতর।

পূর্বাভাসে বলা হয়েছে, যশোর ও কুষ্টিয়া অঞ্চলসহ ঢাকা, ময়মনসিংহ, রংপুর, চট্টগ্রাম ও সিলেট বিভাগের দু-এক জায়গায় অস্থায়ীভাবে দমকা/ঝড়ো হাওয়াসহ বৃষ্টি/বজ্রবৃষ্টি হতে পারে। সেই সঙ্গে কোথাও কোথাও বিক্ষিপ্তভাবে শিলাবৃষ্টি হতে পারে।

তাপপ্রবাহের বিষয়ে বলা হয়েছে, রাজশাহী, পাবনা, মাদারীপুর, রাঙ্গামাটি, ফেনী ও মৌলভীবাজার অঞ্চলসহ খুলনা বিভাগের ওপর দিয়ে মৃদু তাপপ্রবাহ বয়ে যাচ্ছে এবং তা কিছু কিছু এলাকায় প্রশমিত হতে পারে।

সারাদেশে দিনের তাপমাত্রা সামান্য হ্রাস পেতে পারে এবং রাতের তাপমাত্রা প্রায় অপরিবর্তিত থাকতে পারে।

পশ্চিমা লঘুচাপের বর্ধিতাংশ পশ্চিমবঙ্গ ও তৎসংলগ্ন এলাকায় অবস্থান করছে। এর একটি বর্ধিতাংশ উত্তর বঙ্গোপসাগর পর্যন্ত বিস্তৃত রয়েছে। মৌসুমের স্বাভাবিক লঘুচাপ দক্ষিণ বঙ্গোপসাগরে অবস্থান করছে।

খখ/মো মি

আগেহেফাজতের ঢাকা মহানগর সভাপতি আল্লামা জুনায়েদ আল হাবিব গ্রেফতার
পরেবাতাসের মাধ্যমে ছড়াচ্ছে করোনা ভাইরাস!