দ্বিতীয় বিয়ে করলেন অভিনেত্রী স্বাগতা

thai foods

খাসখবর বিনোদন ডেস্ক: আবারও বিয়ের পিড়িতে বসলেন অভিনেত্রী ও সঙ্গীতশিল্পী জিনাত শানু স্বাগতা। তার বরের নাম হাসান আজাদ। তিনি লন্ডনপ্রবাসী। হাসান আজাদ গান লেখা, সুর করার পাশাপাশি মিউজিক কম্পোজ করেন।

thai foods

বুধবার (২৪ জানুয়ারি) রাজধানীর মহাখালীর গাউসুল আজম মসজিদে বিয়ে হয় তাদের। এসময় দুই পরিবারের সদস্যরা উপস্থিত ছিলেন।
বিয়ের রাতে বন্ধুদের নিয়ে পার্টি করেছেন স্বাগতা।
২৭ জানুয়ারি তাদের বিবাহত্তোর সংবর্ধনা অনুষ্ঠিত হবে।

স্বাগতার এটি দ্বিতীয় বিয়ে। চিত্রগ্রাহক রাশেদ জামানের সঙ্গে বিচ্ছেদের পর নিজের মতো করেই জীবনযাপন করছিলেন তিনি। বছরখানেক একা থাকার পর আবারও সংসারী হওয়ার পরিকল্পনা করেন।

জানা গেছে, ২০২৩ সালের ডিসেম্বরে বিয়ের ঘোষণা দিয়েছিলেন স্বাগতা। তার বর হাসান আজাদ লন্ডন প্রবাসী বলে জানিয়েছিলেন তখন। ঢাকার একটি ক্লাবে পরিচয় হয় তাদের। হাসান আজাদের সঙ্গে স্বাগতার এটি দ্বিতীয় বিয়ে। চিত্রগ্রাহক রাশেদ জামানের সঙ্গে বিচ্ছেদের পর নিজের মতো করেই জীবনযাপন করছিলেন এই অভিনেত্রী। বছরখানেক একা থাকার পর আবারও সংসারী হওয়ার পরিকল্পনা করেন।

স্বাগতার স্বামী হাসানের জন্ম, বেড়ে ওঠা ও পড়াশোনা যুক্তরাজ্যে। গানও করেন তিনি। কিছুদিন চেনাজানার পর হাসানকে জীবনসঙ্গী করার চূড়ান্ত সিদ্ধান্ত নিয়েছেন অভিনেত্রী।

খখ/মো মি

আগে“সহিংসতা হলে কঠোর হাতে দমন করবো”-ওবায়দুল কাদের
পরে‘পদ্মশ্রী’ পদকে ভূষিত হলেন রেজওয়ানা চৌধুরী বন্যা