খাগড়াছড়ি পার্বত্য জেলার শ্রেষ্ঠ ওসি হলেন আরিফুল আমিন

thai foods

খাসখবর পার্বত্য চট্টগ্রাম ডেস্ক: খাগড়াছড়ি পার্বত্য জেলার শ্রেষ্ঠ অফিসার ইনচার্জ (ওসি) নির্বাচিত হয়েছেন গুইমারা থানার ওসি মোহাম্মদ আরিফুল আমিন।

thai foods

আজ ৪ ফেব্রুয়ারি জেলা পুলিশের মাসিক সভায়
খাগড়াছড়ি পার্বত্য জেলার পুলিশ সুপার মুক্তা ধর – পিপিএম (বার) গুইমারা থানার ওসি মোহাম্মদ আরিফুল আমিনের হাতে শ্রেষ্ঠ অফিসার ইনচার্জের ক্রেস্ট ও সার্টিফিকেট প্রদান করেন। সভায় এসময় জেলার অন্যান্য উর্ধতন পুলিশ কর্মকর্তাগন উপস্থিত ছিলেন।

জানা গেছে, ২০২৪ সালের জানুয়ারি মাসে খাগড়াছড়ি জেলার অপরাধ পর্যালোচনা ও মাদক উদ্ধার, চোরাচালান প্রতিরোধ, ওয়ারেন্ট তামিল, মামলা নিষ্পত্তি এবং থানা এলাকার সার্বিক আইন-শৃঙ্খলা পরিস্থিতি উন্নতিতে গুইমারা থানার অফিসার ইনচার্জ মোহাম্মদ আরিফুল আমিনকে খাগড়াছড়ি পার্বত্য জেলার শ্রেষ্ঠ অফিসার ইনচার্জ (ওসি) নির্বাচিত করেছেন। এছাড়াও শ্রেষ্ঠ এসআই নির্বাচিত হয়েছেন এস আই জহিরুল ইসলাম এবং শ্রেষ্ঠ এএসআই নির্বাচিত হন এএসআই মোঃ শাহনেওয়াজ।

এ ব্যাপারে গুইমারা থানার ওসি মোহাম্মদ আরিফুল আমিন বলেন, স্বীকৃতি- কাজের স্পৃহা ও দায়িত্ব আরো বাড়িয়ে দেয়। পেশাদারিত্বের সর্বোচ্চ দিয়ে ‘টিম গুইমারা’ অপরাধ ও অপরাধীদের বিরুদ্ধে কাজ করে যাচ্ছে। আগামীতে গুইমারাবাসীর সহযোগিতা নিয়ে কাজ করে যাবো। মাদক সন্ত্রাস ও অপরাধ মুক্ত গুইমারা গড়তে সকলের আন্তরিক সহযোগিতা কামনা করছি।

খখ/মো মি

আগেবাকলিয়া থানার অভিযান: জুয়া খেলার সরঞ্জামসহ ৬ জুয়াড়ি আটক
পরেশেখ হাসিনাকে জে বাইডেনের চিঠি: একসঙ্গে কাজ করার প্রত্যয়