কোতোয়ালীতে ছিনতাইকারী চক্র ‘বড় ভাই’ গ্রুপের প্রধান গোলাম রসুল সানি অস্ত্রসহ গ্রেপ্তার

thai foods

খাসখবর চট্টগ্রাম ডেস্ক: চট্টগ্রাম মহানগরীর কোতোয়ালী থানার মেরিনার্স রোড এলাকায় অভিযান চালিয়ে ছিনতাইকারী চক্র বড় ভাই গ্রুপের প্রধান গোলাম রসুল সানিকে অস্ত্রসহ গ্রেপ্তার করা হয়েছে।

thai foods

বুধবার (৭ ফেব্রুয়ারি) সকাল পৌনে সাতটার দিকে তাকে গ্রেপ্তার করা হয়।

গ্রেফতার গোলাম রসুল সানি (২৬), পটিয়া থানার শান্তিরহাট বেল্লাপাড়া সিদ্দিক মেম্বারের বাড়ির নজরুল ইসলামের ছেলে।

সিএমপির কোতোয়ালি জোনের সহকারী পুলিশ কমিশনার অতনু চক্রবর্তী বলেন, কোতোয়ালী থানাধীন জলসা মার্কেটের সামনে থেকে গত ১ ফেব্রুয়ারি ইব্রাহিম সিফাত নামে এক ব্যক্তির মোবাইল ও মানিব্যাগসহ গুরুত্বপূর্ণ জিনিসপত্র ছিনতাই করে নিয়ে যায়। এ ঘটনায় কোতোয়ালী থানায় একটি নিয়মিত মামলা করা হয়। পরে ‘টিম কোতোয়ালি’ অভিযান চালিয়ে সিফাত থেকে লুন্ঠিত মালামালসহ গোলাম রসুল সানিকে গ্রেপ্তার করা হয়। এ সময় দেহ তল্লাশি করে হেফাজত থেকে ২ রাউন্ড কার্তুজ উদ্ধার করা হয়।

কোতোয়ালি থানার অফিসার ইনচার্জ (ওসি) এস এম ওবায়দুল হক জানান, কার্তুজের সূত্রধরে অভিযান চালিয়ে সিআরবি গলাচিপা জঙ্গল থেকে সানির স্বীকারোক্তি মতে একটি দেশীয় তৈরি এলজি উদ্ধার করা হয়। এ ঘটনায় থানায় অস্ত্র আইনে আরও একটি নিয়মিত মামলা করা হয়েছে হয়। সানির বিরুদ্ধে নগরীর কোতোয়ালী থানাসহ বিভিন্ন থানায় ৮টি মামলা রয়েছে।

অভিযানে নেতৃত্বে ছিলেন এসআই মোঃ মেহেদী হাসান ও এসআই মোশাররফ হোসাইন।

খখ/মো মি

আগে“জাতির পিতার স্বপ্নের সোনার বাংলা গড়ে তোলাই লক্ষ্য”-প্রধানমন্ত্রী
পরে৫৫ বছর বয়সেই না ফেরার দেশে অভিনেতা আহমেদ রুবেল