কর্ণফুলী নদী থেকে নারীর অর্ধগলিত লাশ উদ্ধার

thai foods

খাসখবর চট্টগ্রাম ডেস্ক: চট্টগ্রামের কর্ণফুলী নদীর কালুরঘাট অংশের কূল থেকে অজ্ঞাতনামা এক নারীর অর্ধগলিত মরদেহ উদ্ধার করেছে চট্টগ্রাম সদরঘাট নৌ থানা পুলিশ।

thai foods

শুক্রবার (২৩ ফেব্রুয়ারি) সকাল ৯টায় চান্দগাঁও থানাধীন কালুরঘাট পুলিশ তদন্ত কেন্দ্রের সামনে
কর্ণফুলী নদীতে ভেসে আসে নারীর মরদেহটি।

এ বিষয়ে চট্টগ্রাম সদরঘাট নৌ থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. একরাম উল্লাহ জানান,আজ সকাল ৯টায় চান্দগাঁও থানাধীন কালুরঘাট পুলিশ তদন্ত কেন্দ্রের সামনে কর্ণফুলী নদীতে ভেসে আসা নারীর মরদেহটির বয়স অনুমান ৩৫-৪০ বছর। উচ্চতা আনুমানিক ৫ ফুট ১ ইঞ্চি, মাথায় লম্বা চুল, মরদেহটি অর্ধগলিত। পরনে রয়েছে খয়েরি রংয়ের ব্লাউজ, হলুদ রংয়ের পেটিকোট, দুই হাতে দুটি ইমিটেশনের চুড়ি ছিল। মুখে সম্পূর্ণ পচন ধরায় মরদেহটি বিকৃত হয়ে গেছে। তাই মুখমণ্ডল চেনা যাচ্ছে না। তাই পরিচয় সনাক্ত করাও যাচ্ছে না।

তিনি আরও জানান, ‘লাশ উদ্ধারের পর সুরতহাল করে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালের (চমেক) মর্গে পাঠানো হয়েছে। পরিচয় সনাক্তের ক্ষেত্রে সদরঘাট নৌ থানায় যোগাযোগ করার বিশেষ অনুরোধ করেছেন ওসি একরাম উল্লাহ।

খখ/মো মি

আগে“এ উপমহাদেশে একমাত্র ভাষাভিত্তিক রাষ্ট্র হচ্ছে বাংলাদেশ”-প্রধানমন্ত্রী
পরেচট্টগ্রামের লালখান বাজারে ছাদ থেকে পড়ে গৃহবধূর মৃত্যু