জোরারগঞ্জে প্রায় ৪ লাখ টাকার গাঁজাসহ মাদক কারবারি গ্রেফতার

thai foods

খাসখবর চট্টগ্রাম ডেস্ক: চট্টগ্রাম জেলার জোরারগঞ্জ থানা পুলিশ অভিযান চালিয়ে তিন লক্ষ ষাট হাজার টাকা মূল্যের ২৪ কেজি গাঁজাসহ এক মাদক কারবারিকে গ্রেফতার করেছে।

thai foods

গ্রেফতার শংকর শীল (৪৪) মাগুরা জেলার শালিখা থানার ধনেশ্বরকাটি ইউনিয়নের তিলখড়ি গ্রামের নরেন্দ্র নাথ শীলের ছেলে।

এবিষয়ে জোরারগঞ্জ থানার অফিসার ইনচার্জ (ওসি) আবদুল্লাহ আল হারুন জানান, মাদক বিরোধী অভিযানের অংশ হিসেবে আজ ১৩ মার্চ
‘টিম জোরারগঞ্জ’ গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে তিন লক্ষ ষাট হাজার টাকা মূল্যের ২৪ কেজি গাঁজাসহ এক মাদক কারবারিকে গ্রেফতার করে। গ্রেফতার মাদক কারবারি শংকর শীল খাগড়াছড়ি পার্বত্য জেলার সীমান্তবর্তী এলাকা হতে এসব গাঁজা স্বল্প মূল্যে ক্রয় করে বেশি মূল্যে বিক্রির করার উদ্দেশ্যে ঢাকা শহরে নিয়ে যাচ্ছিল বলে জানিয়েছেন।

অভিযানে এসআই প্রদীপ কুমার দত্তের নেতৃত্বে সংগীয় ছিলেন এসআই মোঃ জসিম উদ্দিন, এএসআই মোঃ সুমন মিয়া, এএসআই সুজন কান্তি পাল।

খখ/মো মি

আগে“ইফতার পার্টি না করে অসহায় মানুষের পাশে দাঁড়ান”-প্রধানমন্ত্রী
পরেরবীন্দ্র সংগীতশিল্পী সাদী মোহাম্মদ আর নেই