ফেনীতে বিদেশি অস্ত্র ও গুলিসহ সন্ত্রাসী গ্রেফতার

thai foods

খাসখবর বিভাগীয় ডেস্ক : ফেনীতে র‌্যাবের অভিযানে গ্রেফতার হয়েছে মো. সাফায়েত উল্লাহ (২৫) নামে এক অস্ত্রধারী সন্ত্রাসী। এসময় তার কাছ থেকে ১টি বিদেশি পিস্তল, ১টি ম্যাগাজিন ও ৩ রাউন্ড গুলি উদ্ধার করা হয়।

thai foods

গতকাল সোমবার ( ১৯ এপ্রিল) রাতে ফেনী মডেল থানাধীন মধ্যম রামপুর এলাকা থেকে তাকে গ্রেফতার করে র‌্যাব। সাফায়েত ফেনী থানার নৈরাজপুর এলাকার মো. ইউসুফের ছেলে।

তথ্যটি নিশ্চিত করেন র‌্যাব-৭, চট্টগ্রামের সহকারি পরিচালক মো. আনোয়ার হোসেন ভূঞা। গ্রেফতারের পর সাফায়েত দীর্ঘদিন ধরে ফেনীসহ দেশের অন্যান্য অঞ্চলে অবৈধ অস্ত্র কেনা-বেচা এবং সন্ত্রাসী কার্যক্রম পরিচালনার কথা স্বীকার করে র‌্যাবের জিজ্ঞাসাবাদে।

তার বিরুদ্ধে এ সংক্রান্তে পরবর্তী আইনানুগ ব্যবস্থা গ্রহণের জন্য ফেনী মডেল থানায় হস্তান্তর করা হয়েছে বলে জানান র‌্যাবের এ কর্মকর্তা।

খখ/প্রিন্স

আগেলোহাগাড়ায় বিদ্যুৎস্পৃষ্টে শ্রমিকের মৃত্যু
পরেএবার করোনা আক্রান্ত ৮০-৯০ দশকের দাপটে নায়ক আলমগীর