বন্দর থানার অভিযান: নগদ টাকা ও জুয়া খেলার সরঞ্জামসহ ৯ জুয়াড়ি গ্রেফতার

thai foods

খাসখবর চট্টগ্রাম ডেস্ক: চট্টগ্রাম মহানগরীর বন্দর থানা পুলিশ অভিযান চালিয়ে নগদ টাকা ও জুয়া খেলার সরঞ্জামসহ ৯ জন জুয়াড়িকে গ্রেফতার করেছে।

thai foods

গ্রেফতারকৃতরা হলো, মোহাম্মদ নুরুদ্দিন (২৯), মোহাম্মদ আমির হোসেন (৪৪), বিল্লাল হোসেন (৩০), শাকিল (২৬), মোহাম্মদ রাসেল (২৩), শাহাদাত(২৪), মোঃ রুহুল আমিন (২৬), মোঃ সজিব (৪৪), বাপ্পি হাসান(২০)।

এবিষয়ে বন্দর থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. মনজুর কাদের মজুমদার জানান, এসআই মোঃ ফয়সাল সরোয়ারের নেতৃত্বে ‘টিম বন্দর’ গত ২৫ মার্চ রাতে বন্দর থানাধীন সল্টগোলা ক্রসিং ঈশান মিস্ত্রিরহাট, মিষ্টিমুখের গলিস্থ আয়শা ভবন নিচ তলা, ৬নং রুমের ভিতর হতে ৯ জন জুয়াড়িকে জুয়া খেলার অপরাধে আটক করা হয়। এসময় তাদের কাছ থেকে ২ বান্ডিল তাস ও নগদ ছয় হাজার একশত ষাট টাকা উদ্ধার করা হয়েছে।

খখ/মো মি

আগেবঙ্গবন্ধুর প্রতিকৃতিতে প্রধানমন্ত্রী শেখ হাসিনার শ্রদ্ধা
পরে“স্বাধীনতা ঘোষণার পাঠক কখনও ঘোষক হতে পারে না”-ওবায়দুল কাদের