প্রধানমন্ত্রীর সঙ্গে লোহাগাড়া উপজেলার নবনির্বাচিত চেয়ারম্যানের সাক্ষাৎ

thai foods

খাসখবর চট্টগ্রাম ডেস্ক: প্রধানমন্ত্রী শেখ হাসিনার সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেছেন লোহাগড়া উপজেলা পরিষদের নবনির্বাচিত চেয়ারম্যান খোরশেদ আলম চৌধুরী।

thai foods

বুধবার (১২ জুন) দুপুরে গণভবনে গিয়ে তিনি প্রধানমন্ত্রীর সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেন।

এ সময় উপস্থিত ছিলেন সাতকানিয়া-লোহাগাড়া আসনের সংসদ সদস্য এম এ মোতালেব ও লোহাগাড়া উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক সালাহউদ্দিন হিরু।

প্রসঙ্গত, গত ৫ জুন চর্তুথ ধাপের নির্বাচনে লোহাগাড়া উপজেলা আওয়ামী লীগের সভাপতি খোরশেদ আলম চৌধুরী উপজেলা পরিষদের চেয়ারম্যান নির্বাচিত হন।

খখ/মো মি

আগে“তিস্তা মহাপরিকল্পনা বাস্তবায়নে চীনের কাছে ঋণ চেয়েছি”-প্রধানমন্ত্রী
পরেশিক্ষাপ্রতিষ্ঠানগুলো ঈদ ও গ্রীষ্মকালীন ছুটি পাচ্ছে ২০ দিনের মতো