নাইজেরিয়ায় সড়ক দুর্ঘটনায় ১৯ জন নিহত

thai foods

আন্তর্জাতিক ডেস্ক : নাইজেরিয়ার উত্তরাঞ্চলীয় কাদুনা রাজ্যে ভয়াবহ এক সড়ক দুর্ঘটনায় ১৯ জন নিহত ও আরো ৩৪ জন আহত হয়েছে।

thai foods

রোববার সন্ধ্যায় কাদুনা থেকে রাজধানী আবুজা যাওয়ার পথে টায়ার ফেটে তীব্র গতির একটি বাস নিয়ন্ত্রণ হারালে এ দুর্ঘটনা ঘটে।

কাদুনা রাজ্যের আভ্যন্তরীণ বিষয়ক কমিশনার স্যামুয়েল আরুয়ান এক বিবৃতিতে বলেন, বাসের ৫৩ জন আরোহীর ১৬ জনই দুর্ঘটনাস্থলে নিহত হয়। বাকি তিনজনের মৃত্যু পরে নিশ্চিত করা হয়।

এ দুর্ঘটনায় আহত হয়েছে ৩৪ জন। তারা সকলেই হাসপাতালে চিকিৎসা নিচ্ছে।

আরুয়ান আরো বলেন, বাসটি খুব দ্রুত গতিতে চলছিল। এ সময়ে টায়ার ফেটে বাসটি নিয়ন্ত্রণ হারিয়ে ফেলে।

আগেলকডাউন বা ছুটির বিষয়ে কোন সিদ্ধান্ত গ্রহণ করেনি সরকার
পরেপ্রধানমন্ত্রীকে হত্যাচেষ্টা: ১৪ জনের মৃত্যুদণ্ড