খাসখবর গ্রামগঞ্জ : চট্টগ্রামের রাউজানে যাত্রীবাহী সিএনজি উল্টে নুরুল আলম চৌধুরী (৫৮) নামের এক যাত্রীর মৃত্যু হয়েছে। শুক্রবার (২৩ এপ্রিল) সকাল ১০টার দিকে উপজেলার সিটিএ পাড়ায় এ দুর্ঘটনাটি ঘটে।
নিহত নুরুল আলম একই উপজেলার কদলপুর ইউনিয়নের নুরচ্ছফা চৌধুরীর ছেলে বলে জানা গেছে।
চট্টগ্রাম মেডিকেল কলেজ (চমেক) পুলিশ ফাঁড়ির এএসআই শীলব্রত বড়ুয়া তথ্যটি নিশ্চিত করে বলেন, আজ শুক্রবার (২৩ এপ্রিল) সকালে রাউজানে সড়ক দুর্ঘটনায় গুরুতর আহত অবস্থায় একজনকে হাসপাতালে আনা হলে জরুরি বিভাগের কর্তব্যরত চিকৎিসক তাকে মৃত ঘোষণা করেন।
বর্তমানে নিহতের মরদেহ চট্টগ্রাম মেডিকেল হাসপাতালে রাখা আছে বলে তিনি জানান।
খখ/প্রিন্স


