“রাষ্ট্রের সাথে প্রতারণার দায়ে শাস্তি পাবেন ভুয়া মুক্তিযোদ্ধারা”-ফারুক-ই-আজম

thai foods

খাসখবর চট্টগ্রাম ডেস্ক: মুক্তিযোদ্ধা না হয়েও মুক্তিযোদ্ধা দাবি করে সুযোগ সুবিধা আদায়কারীদের রাষ্ট্রের সাথে প্রতারণার দায়ে শাস্তি পেতে হবে বলে মন্তব্য করেছেন অন্তর্বর্তীকালীন সরকারের মুক্তিযুদ্ধ বিষয়ক উপদেষ্টা ফারুক ই আজম বীর প্রতীক।

thai foods

শনিবার (১৭ আগস্ট) দুপুরে চট্টগ্রাম সার্কিট হাউজে আইনশৃঙ্খলা বাহিনীর সাথে সভা শেষে সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে তিনি এ মন্তব্য করেন।

ফারুক-ই আজম বলেন, ‘ভুয়া মুক্তিযোদ্ধা নানানভাবে নানান আঙ্গিকে হয়েছে। যাচাই-বাছাই করে যাদেরকে সত্যিকার পাবো তারা থাকবে আর যাদেরকে পাবো না তারা থাকবে না, চলে যেতে হবে। রাষ্ট্রের সাথে প্রতারণার দায়ে তাদেরকে শাস্তিও পেতে হবে।’

তিনি বলেন, ‘এটা (যাচাই-বাছাই) চলছে, একদিনে বললে তো হবে না। এটা প্রক্রিয়াধীন।’

ব্রিফিং শেষে ফারুক-ই আজম কোতোয়ালী থানা পরিদর্শন করেন। কথা বলেন পুলিশ সদস্যদের সাথেও। এ সময় চট্টগ্রাম মেট্রোপলিটন পুলিশ কমিশনার সাইফুল ইসলাম, জেলা প্রশাসক আবুল বাসার ফখরুজ্জামানসহ ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

খখ/মো মি

আগেচট্টগ্রামে শেখ হাসিনা ও নওফেলসহ ৩৪ জনের বিরুদ্ধে কলেজছাত্র হত্যা মামলা
পরেভারতজুড়ে চিকিৎসকদের ধর্মঘট, অচল স্বাস্থ্যসেবা