চাঁদপুর সদর মডেল থানার নতুন ওসি মো. বাহার মিয়া

thai foods

খাসখবর প্রতিবেদক, বিভাগীয় ডেস্ক: চাঁদপুর জেলার চাঁদপুর সদর মডেল থানার নতুন অফিসার ইনচার্জ (ওসি) হিসাবে দায়িত্ব পালন করছেন সিএমপি থেকে বদলি হয়ে আসা, কক্সবাজারের কৃতি সন্তান ইন্সপেক্টর মো. বাহার মিয়া।

thai foods

গত ১১ সেপ্টেম্বর (বুধবার) চাঁদপুর সদর মডেল থানার নতুন অফিসার ইনচার্জ (ওসি) হিসাবে মো. বাহার মো.আবদুল হালিম দায়িত্বভার গ্রহণ করেন।

এর আগে গত ১০ সেপ্টেম্বর চাঁদপুর জেলা পুলিশ সুপার এক আদেশে ইন্সপেক্টর মো. বাহার মিয়াকে
চাঁদপুর সদর মডেল থানার নতুন ওসি হিসাবে পদায়ন করেন। একই আদেশে ইন্সপেক্টর
মো. আবদুল হালিমকে কচুয়া থানার নতুন অফিসার ইনচার্জ (ওসি) হিসাবে পদায়ন করা হয়।

চাঁদপুর সদর মডেল থানার নতুন অফিসার ইনচার্জ (ওসি) মো. বাহার মিয়া ইতিপূর্বে সিএমপির বন্দর থানায় ও চাঁদপুরের ফরিদগঞ্জ থানায় পরিদর্শক তদন্তসহ পুলিশ বিভাগের একাধিক ইউনিটে একজন বিনয়ী ও দক্ষ পুলিশ কর্মকর্তা হিসাবে সুনামের সাথে দায়িত্ব পালন করেন। তার বাড়ি কক্সবাজার জেলার সদর উপজেলায়। তিনি এই প্রথম কোন থানায় অফিসার ইনচার্জ হিসাবে দায়িত্ব পেলেন।

খখ/মো মি

আগে“ধর্মীয় পরিচয়ে বাংলাদেশে কেউ সংখ্যালঘু নয়, সবাই বাংলাদেশি”-আসলাম চৌধুরী
পরেবিশ্বের ১৩০টিরও বেশি দেশে চলছে ডেঙ্গুর প্রকোপ