সরকারি চাকরিতে প্রবেশের বয়সসীমা ৩৫ করার সুপারিশ মন্ত্রণালয়ে

thai foods

খাসখবর জাতীয় ডেস্ক: সরকারি চাকরিতে প্রবেশের সর্বোচ্চ বয়সসীমা নির্ধারণ করতে অন্তর্বর্তীকালীন সরকারের কাছে সুপারিশ করেছে এ–সংক্রান্ত গঠিত পর্যালোচনা কমিটি।

thai foods

চাকরিতে প্রবেশের ক্ষেত্রে ছেলেদের সর্বোচ্চ বয়সসীমা ৩৫ ও মেয়েদের ৩৭ করতে সুপারিশ করেছে পর্যালোচনা কমিটি। সংশ্লিষ্ট সূত্রে এ তথ্য জানা গেছে।

শনিবার চাকরির সর্বোচ্চ বয়স নির্ধারণে গঠিত পর্যালোচনা কমিটি অন্তর্বর্তীকালীন সরকারের কাছে এই সুপারিশ পেশ করে।

জনপ্রশাসন মন্ত্রণালয়ের জনসংযোগ কর্মকর্তা মানসুর হোসেন গণমাধ্যমকে জানান, পর্যালোচনা কমিটি এ–সংক্রান্ত একটি রিপোর্ট পেশ করেছে। তবে বয়স নির্ধারণের বিষয়ে কোনো তথ্য তাঁর কাছে জানা নেই।

গত ৩০ সেপ্টেম্বর সাবেক তত্ত্বাবধায়ক সরকারের উপদেষ্টা আব্দুল মুয়ীদ চৌধুরীকে প্রধান করে সরকারি চাকরিতে প্রবেশের বয়সসীমা বাড়ানোর বিষয়ে পর্যালোচনা কমিটি গঠন করা হয়। কমিটির সদস্যসচিব করা হয় জনপ্রশাসন মন্ত্রণালয়ের সিনিয়র সচিবকে। সাত দিনের মধ্যে এ–সংক্রান্ত কমিটিকে প্রতিবেদন দিতে বলা হয়।

কোটা সংস্কার ও চাকরিতে প্রবেশের বয়সসীমা বাড়ানোর দীর্ঘদিনের আন্দোলনে পর অন্তর্বর্তীকালীন সরকার গত সপ্তাহে এ সিদ্ধান্ত নেয়।

বর্তমানে সরকারি চাকরিতে প্রবেশের সাধারণ বয়স ৩০ বছর। তবে মুক্তিযোদ্ধার সন্তান কোটাধারীদের আবেদনের সর্বোচ্চ বয়সসীমা ৩২ বছর।

খখ/মো মি

আগে“ধর্ম-বর্ণ-নির্বিশেষে আমরা সবাই বাংলাদেশি”-তারেক রহমান
পরেচট্টগ্রাম নৌ পুলিশের অভিযান: ৯০০ কেজি ইলিশসহ ১১০০ কেজি মাছ জব্দ, এতিমখানায় বিতরণ