সরিয়ে দেওয়া হলো আইজিপি ময়নুল হাসান ও ডিএমপি কমিশনার মাইনুল হাসানকে

thai foods

খাসখবর জাতীয় ডেস্ক: পুলিশ মহাপরিদর্শক (আইজিপি) ময়নুল হাসান ও ঢাকা মহানগর পুলিশের (ডিএমপি) কমিশনার মো. মাইনুল হাসানকে তাদের পদ থেকে সরিয়ে দেওয়া হয়েছে।

thai foods

নতুন আইজিপি হিসেবে নিয়োগ পেয়েছেন বাহারুল আলম। এছাড়া ডিএমপি কমিশনার পদে শেখ সাজ্জাদ আলীকে নিয়োগ দেওয়া হয়েছে।

বুধবার (২০ নভেম্বর) বিকেলে এ তথ্য জানা গেছে।

ছাত্র-জনতার বিক্ষোভের মুখে প্রধানমন্ত্রীর পদ থেকে শেখ হাসিনার পদত্যাগের পর ৭ আগস্ট আইজিপি হিসেবে নিয়োগ পান ট্রাফিক অ্যান্ড ড্রাইভিং স্কুলের কমান্ড্যান্ট অতিরিক্ত মহাপরিদর্শক মো. ময়নুল ইসলাম। স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের জননিরাপত্তা বিভাগের পুলিশ-১ অধিশাখা থেকে এ-সংক্রান্ত প্রজ্ঞাপন জারি হয়। একইসঙ্গে সেই সময়কার আইজিপি চৌধুরী আবদুল্লাহ আল-মামুনের চুক্তিভিত্তিক নিয়োগ বাতিল করা হয়।

শেখ হাসিনার দেশত্যাগের পর শিক্ষার্থীদের পক্ষ থেকে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর প্রধানদের সরিয়ে দেওয়ার দাবি ওঠে। এর পরই আবদুল্লাহ আল-মামুনকে অব্যাহতি দিয়ে ময়নুল হাসানকে আইজিপি পদে নিয়োগ দেওয়া হয়।

খখ/মো মি

আগে২৯ বছরের সংসার ভাঙল সুর সম্রাট এ আর রহমানের
পরেনতুন আইজিপি বাহারুল আলম, ডিএমপি কমিশনার সাজ্জাদ আলী