চট্টগ্রাম জেলার নতুন পুলিশ সুপার আবু সায়েম প্রধান

রংপুর, চট্টগ্রাম, ময়মনসিংহ, দিনাজপুর, বরিশাল, রাজশাহী, গাজীপুর, মানিকগঞ্জ, গাইবান্ধা, হবিগঞ্জ, ব্রাহ্মণবাড়িয়া ও নওগাঁ জেলায় নতুন পুলিশ সুপার
thai foods

খাসখবর জাতীয় ডেস্ক: চট্টগ্রাম জেলার নতুন পুলিশ সুপার হিসেবে নিয়োগ পেয়েছেন গাইবান্ধার ইনসার্ভিস ট্রেনিং সেন্টারের কমান্ড্যান্ট (পুলিশ সুপার) আবু সায়েম প্রধান।

thai foods

বাংলাদেশ পুলিশের বিভিন্ন ইউনিটে বদলি ও রদবদলের অংশ হিসেবে আজ ১২ জন পুলিশ সুপারকে বদলি করা হয়েছে।

দেশের ১২ জেলায় নতুন পুলিশ সুপার (এসপি) নিয়োগ দেওয়া হয়েছে। পুলিশের ১২ জন কর্মকর্তা এসব জেলায় পুলিশ সুপার হিসেবে দায়িত্ব পেয়েছেন।

জেলাগুলো হলো- রংপুর, চট্টগ্রাম, ময়মনসিংহ, দিনাজপুর, বরিশাল, রাজশাহী, গাজীপুর, মানিকগঞ্জ, গাইবান্ধা, হবিগঞ্জ, ব্রাহ্মণবাড়িয়া ও নওগাঁ।

বুধবার (১১ ডিসেম্বর) স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের পুলিশ-১ শাখার উপসচিব আবু সাঈদ স্বাক্ষরিত এক প্রজ্ঞাপনে এ তথ্য জানানো হয়েছে।

প্রজ্ঞাপনে বলা হয়েছে, পুলিশ অধিদপ্তর, ঢাকা (টিআর) এর পুলিশ সুপার আবু সাইমকে রংপুরের পুলিশ সুপার হিসেবে, গাইবান্ধার কমান্ড্যান্ট (পুলিশ সুপার) ইনসার্ভিস ট্রেনিং সেন্টার আবু সায়েম প্রধানকে চট্টগ্রামের পুলিশ সুপার, পিবিআই এর পুলিশ সুপার কাজী আখতার উল আলমকে ময়মনসিংহের পুলিশ সুপার, এসবির পুলিশ সুপার জাকির হোসেনকে দিনাজপুরের পুলিশ সুপার, পিবিআইয়ের পুলিশ সুপার শরিফ উদ্দীনকে বরিশালের পুলিশ সুপার, এসবির পুলিশ সুপার ফারজানা ইসলামকে রাজশাহীর পুলিশ সুপার হিসেবে নিয়োগ দেওয়া হয়েছে।

এছাড়া পুলিশ অধিপ্তরের পুলিশ সুপার ড. চৌধুরী মো. যাবের সাদেককে গাজীপুরের পুলিশ সুপার, এন্টি টেররিজম ইউনিট, ঢাকার পুলিশ সুপার ইয়াছমিন খাতুনকে মানিকগঞ্জের পুলিশ সুপার, এপিবিএন সদর দপ্তর,ঢাকার পুলিশ সুপার নিশাত অ্যাঞ্জেলাকে গাইবান্ধার পুলিশ সুপার, ঢাকা রেঞ্জ ডিআইজির কার্যালয়ের পুলিশ সুপার আসলাম শাহাজাদাকে হবিগঞ্জের পুলিশ সুপার, পিবিআইয়ের পুলিশ সুপার এহতেশামুল হককে ব্রাক্ষ্মণবাড়ীয়ার পুলিশ সুপার এবং এসবির বিশেষ মোহাম্মদ সাফিউল সারোয়ারকে নাওগার পুলিশ সুপার হিসেবে নিয়োগ দেওয়া হয়েছে।

জনস্বার্থে জারি করা এ আদেশ অবিলম্বে কার্যকর হবে বলেও প্রজ্ঞাপনে উল্লেখ করা হয়েছে।

খখ/মো মি

আগেসংখ্যালঘুদের ‘টার্গেট’ করে সহিংসতার ঘটনায় ৮৮ মামলা, ৭০ জন গ্রেপ্তার
পরে“উন্নত, সমৃদ্ধ ও সুশাসিত বাংলাদেশ গঠনে অন্তর্বর্তী সরকার অঙ্গীকারবদ্ধ”-প্রধান উপদেষ্টা