চট্টগ্রামের খুলশীতে হাত-পা বাঁধা চোখে-মুখে টেপ মোড়ানো লাশ উদ্ধার

thai foods

খাসখবর চট্টগ্রাম ডেস্ক: চট্টগ্রাম মহানগরীর খুলশীতে হাত-পা বাঁধা ও চোখে-মুখে টেপ মোড়ানো অবস্থায় এক ব্যক্তির মরদেহ উদ্ধার করেছে পুলিশ।

thai foods

তাঁর বয়স আনুমানিক ৫০ বছর। তবে ওই ব্যক্তির নাম-পরিচয় জানাতে পারেনি পুলিশ।

রবিবার (১২ জানুয়ারি) সকাল সাড়ে ৯টার দিকে ঝাউতলা সেগুন বাগান এলাকা থেকে মরদেহটি উদ্ধার করা হয়।

পুলিশ বলছে, খুলশী থানাধীন ঝাউতলা সেগুন বাগান এলাকা থেকে হাত বাঁধা অবস্থায় এক ব্যক্তির মরদেহ উদ্ধার করা হয়েছে। উদ্ধারের সময় ওই ব্যক্তির মুখ ও চোখে টেপ মোড়ানো ছিল। নাম-পরিচয় জানা যায়নি। তাঁর বয়স আনুমানিক ৫০ বছর হতে পারে।

খুলশী থানার এসআই মো. বেলাল গণমাধ্যমকে বলেন, ‘খবর পেয়ে আমরা ঘটনাস্থল থেকে অজ্ঞাত পরিচয়ে এক ব্যক্তির লাশ উদ্ধার করেছি। সুরতহাল শেষে ময়নাতদন্তের জন্য মরদেহ চট্টগ্রাম মেডিকেল কলেজ (চমেক) হাসপাতালের মর্গে পাঠানো হচ্ছে। বিস্তারিত তদন্তের পর জানা যাবে।’

খখ/মো মি

আগে“দেশে একজনের শরীরে এইচএমপিভি ভাইরাস শনাক্ত”- আইইডিসিআর
পরেরেলওয়ে জার্নালিস্ট এসোসিয়েশনের আনন্দঘন এক সমুদ্র বিলাস কক্সবাজারে