১৭ মাস পর ব্রাজিল দলে নেইমার

thai foods

খাসখবর খেলা ডেস্ক: ব্রাজিল ২০২৬ বিশ্বকাপ বাছাইয়ের দুটি ম্যাচ খেলবে কলম্বিয়া ও আর্জেন্টিনার বিপক্ষে। দুই ম্যাচের জন্য ব্রাজিল দলে ডাক পেয়েছেন সেলেসাওদের সর্বোচ্চ গোলদাতা নেইমার জুনিয়র। প্রায় ১৭ মাস পর ডাক পেলেন ৩৩ বর্ষী তারকা।

thai foods

নেইমার চোটে পড়ার আগে ব্রাজিলের হয়ে খেলেছিলেন ২০২৩ সালের অক্টোবরে। সেসময় বাঁ-পায়ের চোটে ছিটকে যান সদ্যই সান্তোসে ফেরা তারকা। জাতীয় দলের হয়ে ১২৮ ম্যাচ খেলে তিনি ৭৯ গোল করেছেন।

নেইমার ছাড়া বিশ্বকাপের বাছাইয়ে ৯ ম্যাচে পাঁচটিতে জিতেছে ব্রাজিল, হেরেছে চারটিতে। লাতিন অঞ্চলের বাছাইয়ে শীর্ষে থাকা আর্জেন্টিনার চেয়ে সাত পয়েন্ট পিছিয়ে গ্রুপের পাঁচে আছে দলটি।

ব্রাজিলের ২৩ সদস্যের দল
গোলকিপার: অ্যালিসন বেকার, বেন্টো, এডেরসন।
ডিফেন্ডার: দানিলো, ভেন্ডারসন, ওয়েসলি, লিও ওর্টিস, এডের মিলিতাও, গ্যাব্রিয়েল ম্যাগালহায়েস, মার্কিনহোস, মুরিলো, গুইলের্মে অ্যারানা।
মিডফিল্ডার: আন্দ্রে, ব্রুনো গিমারাইস, গারসন, ম্যাথিউস কুনা, নেইমার, লুকাস পাকেতা, ইস্তাভো।
ফরোয়ার্ড: জোয়াও পেদ্রো, রাফিনহা, রদ্রিগো, ভিনিসিয়াস জুনিয়র, স্যাভিনহো।

খখ/মো মি

আগে“গণ পিটুনির আগে কোতোয়ালি থানা থেকে লুট হওয়া পিস্তল দিয়ে নেজাম উদ্দিন গুলি ছোড়ে”-এসপি
পরে“নির্বাচনে আওয়ামী লীগ অংশ নেবে কিনা সেই সিদ্ধান্ত তাদের”-বিবিসিকে প্রধান উপদেষ্টা