উখিয়ায় জমি সংক্রান্ত বিরোধের জেরে দুপক্ষের সংঘর্ষে মসজিদের খতিবসহ নিহত ৩

thai foods

খাসখবর বৃহত্তর চট্টগ্রাম ডেস্ক: জমি সংক্রান্ত বিরোধের জেরে কক্সবাজারের উখিয়ায় দুপক্ষের সংঘর্ষে স্থানীয় মসজিদের খতিব ও এক নারীসহ তিনজন নিহত হয়েছেন। এ ঘটনায় গুরুতর আহত হয়েছেন আরো পাঁচজন।

thai foods

রবিবার (৬ এপ্রিল) সকালে ১১টার দিকে উপজেলার রাজাপালং ইউনিয়নের কুতুপালং ৯নং ওয়ার্ডের পশ্চিম পাড়া এলাকায় এ ঘটনা ঘটে।

নিহতরা হলেন-জামায়াতে ইসলামী কুতুপালং ওয়ার্ড আমির নাজির হোসেনের ছেলে, মসজিদের খতিব মাওলানা আবদুল্লাহ আল মামুন। একই বাড়ির মোহাম্মদ হোসেনের ছেলে আব্দুল মান্নান (৩৫) এবং তার বোন শাহিনা আক্তার (৩৮)।

স্থানীয়রা জানান, নাজির হোসেন ও মোহাম্মদ হোসেন দুই ভাই। রবিবার সকাল ১১টার দিকে জমি সংক্রান্ত বিরোধের জের ধরে দুপরিবারের সদস্যদের মধ্যে সংঘর্ষ হয়। এ সময় ছুরিকাঘাত ও দেশীয় অস্ত্রের হামলায় কুতুপালং বাজার মসজিদের খতিব, জামায়াত নেতা আব্দুল্লাহ আল মামুন (৪০), আব্দুল মান্নান (৩৫) ও শাহিনা বেগম (৩৮) নিহত হন।

নিহতরা সবাই সম্পর্কে আপন চাচাতো-জেঠাতো ভাই-বোন। শাহিনা বেগমের শ্বশুরবাড়ি উখিয়ার জালিয়া পালং এলাকায়। তিনি পবিত্র ঈদুল ফিতর উপলক্ষ্যে বাবার বাড়িতে বেড়াতে এসেছেন।

এবিষয়ে উখিয়া থানার অফিসার ইনচার্জ (ওসি) আরিফ হোসেন বলেন, ‘কুতুপালংয়ে জমি সংক্রান্ত বিরোধের জেরে তিনজন নিহত হয়েছেন। মরদেহ উখিয়া স্বাস্থ্য কমপ্লেক্স রয়েছে। এ ঘটনায় আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে।’

খখ/মো মি

আগেচট্টগ্রামের পতেঙ্গায় দেড় কোটি টাকার স্বর্ণসহ গ্রেফতার ৪
পরেদেশের ইতিহাসে সর্বোচ্চ রেমিট্যান্স এসেছে মার্চ মাসে