আইনজীবী আলিফ হত্যা মামলায় চিন্ময় কৃষ্ণ দাস ব্রহ্মচারীকে গ্রেপ্তার দেখানোর আদেশ

thai foods

খাসখবর চট্টগ্রাম ডেস্ক: চট্টগ্রামের আদালত প্রাঙ্গণের অদূরে আইনজীবী সাইফুল ইসলাম আলিফ হত্যার ঘটনায় দায়ের হওয়া মামলায় সনাতনী জাগরণ জোটের মুখপাত্র চিন্ময় কৃষ্ণ দাস ব্রহ্মচারীকে গ্রেপ্তার দেখানোর আদেশ (শ্যোন অ্যারেস্ট) দিয়েছেন আদালত।

thai foods

সোমবার (৫ মে) সকালে চট্টগ্রাম মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট এস এম আলাউদ্দীন ভার্চ্যুয়াল শুনানি শেষে এই আদেশ দেন।

বিষয়টি গণমাধ্যমকে নিশ্চিত করেছেন আদালতের সহকারী পাবলিক প্রসিকিউটর মো. রায়হানুল ওয়াজেদ চৌধুরী।

তিনি বলেন, আলিফ হত্যা মামলায় তদন্তকারী কর্মকর্তা চিন্ময়কে গ্রেপ্তার দেখানোর আবেদন করলে শুনানি শেষে আদালত তা মঞ্জুর করেছেন। তাকে নিরাপত্তার স্বার্থে আদালতে তোলা হয়নি। ভার্চ্যুয়ালি শুনানি হয়েছে।

গত বছরের ২৫ নভেম্বর চট্টগ্রামে ফেরার পথে শাহজালাল বিমানবন্দর থেকে বহিষ্কৃত চিন্ময় ব্রহ্মচারীকে গ্রেপ্তার করে আইনশৃঙ্খলা বাহিনী। কোতোয়ালী থানায় হওয়া একটি রাষ্ট্রদ্রোহ মামলায় তাকে গ্রেপ্তার দেখিয়ে আদালতে তোলা হলে জামিন নামঞ্জুর করেন আদালত।

পরে তাকে কারাগারে পাঠানোর জন্য প্রিজনভ্যানে তোলা হয়। তখন চিন্ময়ের অনুসারীরা প্রিজন ভ্যান আটকে দেন। তারা এ সময় প্রায় তিন ঘণ্টা বিক্ষোভ করেন। একপর্যায়ে পুলিশ, বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি) লাঠিপেটা করে ও সাউন্ড গ্রেনেড ছুঁড়ে বিক্ষোভকারীদের ছত্রভঙ্গ করে দেয়।

এ সময় আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যদের সঙ্গে চিন্ময় কৃষ্ণ দাসের অনুসারীদের সংঘর্ষ হয়। পরে চট্টগ্রাম আদালত ভবনে প্রবেশপথের বিপরীতে রঙ্গম সিনেমা হলের গলিতে আইনজীবী সাইফুল ইসলাম আলিফকে কুপিয়ে ও পিটিয়ে নৃশংসভাবে হত্যা করা হয়।

এ ঘটনায় তার বাবা বাদী হয়ে ৩১ জনের নাম উল্লেখ করে নগরের কোতোয়ালী থানায় একটি হত্যা মামলা করেন। একইদিন আলিফের ভাই খানে আলম বাদী হয়ে ১১৬ জনকে এজাহারনামীয় করে বিস্ফোরণ আইনে আরেকটি মামলা দায়ের করেন।

খখ/মো মি

আগেচট্টগ্রামে ছাত্রসেনা ও আহলে সুন্নাত ওয়াল জামায়াতের ১২ জন নেতা-কর্মী গ্রেপ্তার
পরেভারত সফরে আসছেন রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন, ফোনকলে জানালেন মোদীকে