চট্টগ্রাম মাল্টিমিডিয়া রিপোর্টার্স ইউনিটির নির্বাচনে আবির আহমেদ সভাপতি ও সাজ্জাদ হোসাইন সাধারণ সম্পাদক নির্বাচিত

thai foods

খাসখবর প্রতিবেদক, চট্টগ্রাম ডেস্ক: চট্টগ্রাম মাল্টিমিডিয়া রিপোর্টার্স ইউনিটির নির্বাচনে আবির আহমেদ সভাপতি ও সাজ্জাদ হোসাইন সাধারণ সম্পাদক নির্বাচিত হয়েছেন।

thai foods

চট্টগ্রাম মাল্টিমিডিয়া রিপোর্টার্স ইউনিটির (সিএমআরইউ) নির্বাচন উৎসবমুখর পরিবেশে চট্টগ্রাম প্রেসক্লাবের ইঞ্জিনিয়ার আব্দুল খালেক মিলনায়তনে সম্পন্ন হয়েছে।

শনিবার (২৪ মে) সকাল ১০টায় ভোটগ্রহণ শুরু হয়, চলে দুপুর ১টা পর্যন্ত।

ভোটগ্রহণ শেষে বিকাল তিনটার দিকে আনুষ্ঠানিকভাবে ফলাফল ঘোষণা করেন চট্টগ্রাম মেট্রোপলিটন সাংবাদিক ইউনিয়নের সভাপতি শাহ নেওয়াজ। ফলাফল ঘোষণার সময় অতিথি হিসেবে উপস্থিত ছিলেন চট্টগ্রাম রিপোর্টার্স ফোরামের সভাপতি কাজী আবুল মনসুর, রূপালি বাংলাদেশের চট্টগ্রাম ব্যুরো প্রধান জালাল উদ্দীন সাগর।

নির্বাচনে নির্বাচিত কর্মকর্তারা হলেন—সভাপতি-
আবির আহমেদ, সহ-সভাপতি–রাজু আহমেদ,
সাধারণ সম্পাদক-সাজ্জাদ হোসাইন, যুগ্ম সম্পাদক–জুলকার নাঈন, সাংগঠনিক সম্পাদক–নুরনবী শাওন, অর্থ সম্পাদক–মোহাম্মদ আকিল, দপ্তর সম্পাদক–আবুল হাসনাত মিনহাজ, প্রচার ও প্রকাশনা সম্পাদক–ইছহাক হোসেন, ক্রীড়া ও সাংস্কৃতিক সম্পাদক–আব্দুর রহমান ইমন, তথ্য ও গবেষণা সম্পাদক–পরিতোষ বড়ুয়া রানা, কার্যনির্বাহী সদস্য–গাজী গোফরান।

নির্বাচন কমিশনার হিসেবে দায়িত্ব পালন করেন সাংবাদিক মোহাম্মদ আব্দুল আলী। তার সঙ্গে নির্বাচন উপ-কমিশনার ছিলেন রাকিব উদ্দিন ও আরাফাত কাদের।

খখ/মো মি

আগে“ইশরাক হোসেনের মেয়র হিসেবে শপথ নিতে বাধা নেই”- আইনজীবী কায়সার কামাল
পরেসাংবাদিক সংকটে’ সংস্কৃতি বিষয়ক উপদেষ্টা মোস্তফা সরয়ার ফারুকীর সংবাদ সম্মেলন স্থগিত