চট্টগ্রামের হালিশহরে বেপরোয়া প্রাইভেট কার কেড়ে নিল সাইকেল আরোহী কিশোরের প্রাণ

thai foods

খাসখবর চট্টগ্রাম ডেস্ক: চট্টগ্রাম মহানগরীর হালিশহরে বেপরোয়া গতির একটি প্রাইভেট কারের ধাক্কায় প্রাণ হারিয়েছে সাইকেল আরোহী এক কিশোর।

thai foods

বুধবার (১১ জুন) বিকেল সাড়ে ৫টার দিকে হালিশহর বড়পোল মোড় সংলগ্ন আড়ংয়ের সামনে এই মর্মান্তিক দুর্ঘটনাটি ঘটে।

প্রত্যক্ষদর্শীরা জানায়, একটি সাদা রঙের হোন্ডা সিভিক (নম্বর: চট্ট মেট্রো-গ ১৪-২৮৫৬) অতিরিক্ত গতিতে এসে রাস্তা পার হতে যাওয়া এক কিশোরকে সজোরে ধাক্কা দেয়। ধাক্কায় ছিটকে পড়ে ঘটনাস্থলেই মৃত্যু হয় ওই কিশোরের। তার বয়স আনুমানিক ১৫ থেকে ১৭ বছরের মধ্যে।

দুর্ঘটনার পরপরই বিক্ষুব্ধ জনতা গাড়িটি থামিয়ে চালককে আটক করে। চালকের নাম তানিম, বয়স আনুমানিক ২০ বছর বলে জানা গেছে।

খবর পেয়ে চট্টগ্রাম মেট্রোপলিটন পুলিশ (সিএমপি) ঘটনাস্থলে পৌঁছে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে এবং আটক চালককে হেফাজতে নেয়।

এবিষয়ে হালিশহর থানার অপারেশন অফিসার এসআই তীথংকর দাশ জানান, নিহত সাইকেল আরোহীর বয়স আনুমানিক ১৯। তিনি বান্দরবানের নাইক্ষ্যংছড়ির পূর্ব বাইশারী এলাকার মো. নাছিরের ছেলে। হালিশহর এলাকায় জানে আলমের বাসায় কাজ করতেন। দুর্ঘটনার সময় প্রাইভেটকারের চালকের আসনে ছিল কমার্স কলেজের একাদশ শ্রেণির ছাত্রটি। প্রাইভেটকার, চালকের আসনে থাকা ছাত্র পুলিশের হাতে আটক রয়েছে। নিহতের মরদেহ ময়নাতদন্তের জন্য চমেক হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে।

হালিশহর থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. মনিরুজ্জামান জানান, প্রাইভেটকার, চালকের আসনে থাকা ছাত্র পুলিশের হাতে আটক রয়েছে।এ ব্যাপারে যথাযথ আইনী পদক্ষেপ নেওয়া হচ্ছে।

খখ/মো মি

আগেসাধারণ লুকেই নজর কাড়লেন সাহসী অভিনেত্রী রুনা খান
পরেইপিজেডে চায়না নাগরিকের ছিনিয়ে নেওয়া মোবাইল ফোন উদ্ধার, গ্রেপ্তার ৩