চট্টগ্রামের বোয়ালখালীতে অটোরিকশা চালকের ঝুলন্ত মরদেহ উদ্ধার

thai foods

খাসখবর চট্টগ্রাম ডেস্ক: চট্টগ্রামের বোয়ালখালীতে আরমান (২৫) নামে এক অটোরিকশাচালকের ঝুলন্ত মরদেহ উদ্ধার করেছে থানা পুলিশ।

thai foods

শনিবার (২০ জুলাই) দিবাগত রাত দেড়টার দিকে পৌরসভার পূর্ব গোমদন্ডী ৪ নম্বর ওয়ার্ড রোয়াইপাড়ায় এ ঘটনা ঘটে।

জানা গেছে, আরমান পৌরসভার পূর্ব গোমদন্ডী ৪ নম্বর ওয়ার্ডের মফিজুল হকের ছেলে। গত সাড়ে তিন বছর আগে আরমান আনোয়ারা উপজেলার পিংকি আকতারকে বিয়ে করেন। তাদের সংসারে ফারহান নামের দেড় বছর বয়সী এক ছেলে সন্তান রয়েছে।

বোয়ালখালী থানার এসআই মো. শাহজাহান বলেন, খবর পেয়ে রাত সাড়ে তিনটার দিকে ঘটনাস্থলে গিয়ে লাশ উদ্ধার করেছি এবং ময়নাতদন্তের জন্য চট্টগ্রাম মেডিক্যাল কলেজ হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে।

পরিবার সূত্রে জানা গেছে, রাতে খাওয়া দাওয়া শেষ করে নিজের ঘরে ঢুকে ঘরের সিলিংয়ের সঙ্গে ওড়না প্যাঁচিয়ে আত্মহত্যা করেছে আরমান।
আরমানের বোন নাছিমা আকতার বলেন, পূর্ব গোমদণ্ডী রোহাই পাড়ায় সেমিপাকা বাসা ভাড়া নিয়ে থাকেন।

আরমান গতকাল রাতে বিরিয়ানি এনে খাওয়া দাওয়া করে রাত ১টার দিকে ঘুমাতে যায়। এসময় স্ত্রী পিংকি আকতারকে নামাজ আদায় করার কথা বলে বসতঘরের ফাঁকা একটি কক্ষে যায় আরমান। এরপর ২টার দিকে সে শয়ন কক্ষে না আসায় স্ত্রী পিংকি তাকে ডাকতে গিয়ে ঝুলন্ত অবস্থায় দেখতে পায়।

এব্যাপারে বোয়ালখালী থানার ওসি (তদন্ত) মো. খায়রুল ইসলাম খান জানান, আজকে চট্টগ্রাম মেডিক্যাল কলেজ হাসপাতালে লাশের ময়নাতদন্ত করা হয়েছে। রিপোর্ট পেলে জানা যাবে মৃত্যুর কারণ।

খখ/মো মি

আগেমিথিলার পর সৃজিত মুখার্জির জীবনে এবার সুস্মিতা চট্টোপাধ্যায়
পরেগোপালগঞ্জের সংঘাত-সংঘর্ষ: চার হত্যা মামলা করল পুলিশ, আসামি আওয়ামীলীগের ৬ হাজার কর্মী