কক্সবাজারের উখিয়া থানা পুলিশের অভিযান: প্রাইভেট কারের ভিতর থেকে ৫০ হাজার পিস ইয়াবা উদ্ধার, ৩ ইয়াবা কারবারি গ্রেপ্তার

thai foods

খাসখবর বৃহত্তর চট্টগ্রাম ডেস্ক: কক্সবাজারের উখিয়ায় একটি প্রাইভেট কার থেকে ৫০ হাজার পিস ইয়াবা উদ্ধার করেছে পুলিশ। এ ঘটনায় তিন যুবককে গ্রেপ্তার করা হয়েছে।

thai foods

সোমবার (২৮ জুলাই) সকাল সাড়ে ১০টার দিকে উখিয়ার কুতুপালং পশ্চিম পাড়া এলাকায় অভিযান চালিয়ে তাদের গ্রেপ্তার করা হয়।

গ্রেপ্তার তিনজন হলেন— উখিয়ার পালংখালী ইউনিয়নের রহমতেরবিল এলাকার মামুনুর রশিদ (২৪), কক্সবাজার পৌরসভার পশ্চিম চৌধুরী পাড়ার নুরুল ইসলাম (২৬) ও মো. কবির (২৩)।

উখিয়া থানার অফিসার ইনচার্জ (ওসি) মোহাম্মদ আরিফ হোসেন জানান, গ্রেপ্তারকৃত ইয়াবা কারবারিরা একটি ওয়াইন রঙের প্রাইভেট কারের অতিরিক্ত গ্যাস সিলিন্ডারের ভেতরে অভিনব কায়দায় ইয়াবা লুকিয়ে পাচারের চেষ্টা করছিল। যদিও গাড়িটি তেলচালিত, তবুও আইনশৃঙ্খলা বাহিনীর চোখ ফাঁকি দিতে পেছনের সিটে কেটে বসানো অতিরিক্ত সিলিন্ডারের ভেতর মাদকদ্রব্য রাখা হয়।

ওসি আরিফ হোসেন আরও জানান, গ্রেপ্তারদের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়ের করা হয়েছে। দুপুরে তাদের কক্সবাজার জেলা কারাগারে পাঠানো হয়েছে।

খখ/মো মি

আগেনিউইয়র্কে বন্দুকধারীর হামলায় বাংলাদেশি পুলিশ কর্মকর্তাসহ নিহত ৪
পরে“ভোটের সময় মাঠে থাকবে ৬০ হাজার সেনা সদস্য”-প্রেস সচিব