খাসখবর প্রতিবেদক, বৃহত্তর চট্টগ্রাম ডেস্ক: কক্সবাজারের রামুতে এক লক্ষ ত্রিশ হাজার পিস ইয়াবাসহ এক মাদক কারবারিকে গ্রেফতার করা হয়েছে।
গ্রেফতার ইয়াবা কারবারি আবু তাহের উখিয়া থানাধীন রাজাপালং ইউনিয়নের ঘিলাতলী এলাকার সুলতান আহমদের ছেলে।
এবিষয়টি নিশ্চিত করেছেন রামু থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. আরিফ হোছাইন।
পুলিশ জানায়, আজ ২ সেপ্টেম্বর বেলা ৪টার দিকে নির্ভরযোগ্য তথ্যের ভিত্তিতে ‘টিম রামু’ রামু থানাধীন রাজারকুল ইউনিয়নের মধ্যম ঘোনার পাড়া সাকিনস্থ নতুন কবরস্থানের দক্ষিণ পাশে পাঞ্জেগানা টু সোনাইছড়ি রাস্তায় অভিযান চালায়। এসময় রাস্তায় উপর হতে এক লক্ষ ত্রিশ হাজার পিস ইয়াবাসহ মাদক কারবারি আবু তাহের (২৫) কে একটি কালো রংয়ের জিক্সার মোটর সাইকেলসহ আটক করা হয়।
রামু থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. আরিফ হোছাইনের নেতৃত্বে এঅভিযানে সঙ্গীয় ছিলেন ওসি (তদন্ত) মো. ফরিদ, এস আই রাহুল রায় মিশু, এএসআই চন্দন মজুমদার, এএসআই দেবজিৎ বিশ্বাস, এএসআই ছবিউল্লাহ।
এবিষয়ে রামু থানার ওসি (তদন্ত) মো. ফরিদ জানান, গ্রেফতার আসামীর বিরুদ্ধে মাদক আইনে মামলার দায়েরের পর আদালতে প্রেরণ করা হবে।
খখ/মো মি


