খাসখবর প্রতিবেদক, বৃহত্তর চট্টগ্রাম ডেস্ক: “অভয়াশ্রম গড়ে তুলি, দেশি মাছে দেশ ভরি, এই প্রতিপাদ্যকে সামনে রেখে ১৮ আগস্ট থেকে দেশব্যাপী জাতীয় মৎস্য সপ্তাহ শুরু হয়। এর অংশ হিসেবে কক্সবাজার জেলার কুতুবদিয়া উপজেলা প্রশাসন ও থানা প্রশাসন নানা কর্মসূচি পালন করেছে।


জাতীয় মৎস্য সপ্তাহের শেষ দিন ৩১ শে আগস্ট দুপুরে কুতুবদিয়া থানা পুকুরে রুই, কাতলাসহ নানা প্রজাতির পোনা মাছ অবমুক্ত করেন থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. আরমান হোসেন। এ সময় উপস্থিত ছিলেন থানার অপারেশন অফিসার এসআই মোজাম্মেল হোসেন।

এর পূর্বে কুতুবদিয়া উপজেলা পুকুরে মাছের পোনা অবমুক্তকরণ এবং মৎস্যচাষীদের মধ্যে মাছের পোনা বিতরণ করেন উপজেলা নির্বাহী অফিসার ক্যথোয়াইপ্রূ মারমা। এসময় উপস্থিত ছিলেন কুতুবদিয়া থানার ওসি মো. আরমান হোসেন, মৎস্য কর্মকর্তা, থানার অপারেশন অফিসারসহ উপজেলা প্রশাসনের অন্যান্য কর্মকর্তা কর্মচারী।
খখ/মো মি


